Showing posts with label সারাদেশ. Show all posts
Showing posts with label সারাদেশ. Show all posts

Tuesday, August 3, 2021

ভিমরুলের কামড়ে সুভাষচন্দ্র শিক্ষকের অকাল মৃত্যু

By on 6:35:00 PM

নিজস্ব প্রতিনিধিঃ  


৫নং চন্দ্রপুর সতীর পাড় (বুড়ীরহাট) পোষন মেম্বার এর ছেলে, চাপারহাট এস কে ডিগ্রি কলেজ এর শিক্ষক(এ্যাকাউন্টিং) সুবাশ চন্দ্র  রায় ভিমরুল এর কামড়ে মৃত্যু বরণ করেছেন- 


শিক্ষক সুভাষচন্দ্র (৪২) মৃত্যুর খবরে শুনে সরেজমিনে গিয়ে জানতে পারি সুভাষ শিক্ষক হিসাবে প্রতিদিন চাপারহাট বাজারে টিউশনি করার জন্য ক্লাস ঘরে সকাল নয়টা দশটা ক্লাস ঘরে আসেন ক্লাস থেকে ফিরে বাড়িতে আসে। সুভাষের নিজ বাড়ির বাগানে লেবুর গাছে ভিমরুলের চাক আছে দুর্ভাগ্যবশত ঘাস কাটার সময় ভিমরুলের চাকে হাত পড়ে এমনতো অবস্থায় আকস্মিকভাবে ভিমরুল শিক্ষককে শত শত ভিমরুল আক্রমণ করে।


আক্রমণ করার পরে প্রতিবেশী ভাই দৌড় দিয়ে শ্রী দিলিপ আসেন তারপর সুভাষ শিক্ষককে সবাই মিলে ধরে বাড়ির উঠানে নিয়ে এসে কালীগঞ্জ মেডিকেলে নিয়ে যান এমনতো অবস্থায় বিষের যন্ত্রণা শরীর ভার হয়ে ওঠে কালীগঞ্জ মেডিকেল চিকিৎসা সেবা করার সুযোগ পায়নি বলে আমরা জানতে পারি এমনতো অবস্থায় তার দুপুর ২ ঘটিকার সময় মৃত্যু হয় তার অকালে মৃত্যুর খবর শুনতে পেয়ে পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন শিক্ষার্থী শিক্ষক সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পারিবারিক সূত্রে জানা যায় তার দুটি ছেলে প্রথম ছেলের বয়স ১৮ বছর দ্বিতীয় ছেলের বয়স ১১ বছর ।

Wednesday, May 12, 2021

সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যগে

By on 11:23:00 AM

 রংপুরে ঈদ উপলক্ষে নতুন জামা তুলে দিয়ে এক হাজার সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুর মুখে হাসি ফোটালো মহানগর স্বেচ্ছাসেবকলীগ।


মঙ্গলবার (১১ মে) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরির বিভিন্ন এলাকা থেকে আসা এক থেকে দশ বছর বয়সী কোমলমতী হাজার শিশুর মাঝে নতুন জামা তুলে দেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন ।


শিশুদের মাঝে নতুন জামা বিতরণকালে রমজান আলী তুহিন বাংলা লাইভকে জানান, বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দেশের যেকোন পরিস্থিতিতে এগিয়ে এসে কাজ করে যাচ্ছে। করোনার এই সময়ে আমরা মহানগর স্বেচ্ছাসেবক লীগ রংপু্র নগরে মাস্ক বিতরণসহ কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান, স্বাস্থ্য সচেতনতায় মাইকিং করে আসছি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজ আমরা এক হাজার কোমলমতী শিশুর মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা তুলে দিয়েছি।

এছাড়াও নগরীর বিভিন্ন পথে ঘাটে ও প্রত্যন্ত এলাকায় অসহায় শিশুসহ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম রনি, ফজলুল করিম টুটু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, মোতাকাব্বের হোসেন বাপন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল পাপ্পু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম মিলন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান রাতুল,শিক্ষা বিষয়ক সম্পাদক ছাদেকুল ইসলাম প্রামানিক, সমাজ কল্যাণ সম্পাদক আকিব আহমেদ তুর্য, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাশেদুল সরকার রোমান, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক রিদওয়ান আহমেদ রাফি, মহিলা বিষয়ক সম্পাদক শরিফা আক্তার রেখা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, উপ-প্রচার সম্পাদক প্রণব চক্রবর্তী, উপ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান নাঈম, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হজরত আলী ছোটন, উপ আইন বিষয়ক সম্পাদক ফারজানা উম্মে আবিবা, কার্যনির্বাহী সদস্য নুর মোর্শেদ মিদু, রোকোনুজ্জামান রোকন, আমিরু ইসলাম, আব্দুর রহমান রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tuesday, April 6, 2021

লকডাউনে সাধারণ মানুষকে সচেতন করছে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ

By on 6:31:00 PM

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি মানা ও সচেতনতা বৃদ্ধিতে মাইকিং ও মাস্ক বিতরণ করেছে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে রংপুর মহানগরীর সাতমাথায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং এবং পথচারী, দোকানদার, অটো রিক্সা-ভ্যান চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী তুহিন, সাংগঠনিক সম্পাদক, ইফতেখারুল ইসলাম শুভ, আব্দুর রশিদ জীবন,মোতাকাব্বের হোসেন বাপন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপ-প্রচার সম্পাদক প্রণব চক্রবর্তী, ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গাজী সুমন, মোঃ আলী সহ রংপুর মহানগর ও ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

এসময় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন বলেন, রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ


দেশের যেকোন ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে ছিল, আছে, থাকবে । আমরা গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আমরা সচেতনতা বৃদ্ধিতে মাইকিং,লিফলেট বিতরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি সেই ধারাবাহিকতায় এবারও আমরা গত চারদিন থেকে শুরু করছি। এটি চলমান থাকবে ইনশাআল্লাহ।

Monday, March 23, 2020

বিসিবির সিদ্ধান্ত বাসায় বসে কাজ করার

By on 12:10:00 PM
বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাসের আতঙ্কের বাইরে না বাংলাদেশও। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অফিসে না এসে নিজ নিজ বাসা থেকে কর্মীদের কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (২১ মার্চ) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। বিসিবির এই সিদ্ধান্ত আগামীকাল রবিবার থেকেই কার্যকর হবে।




করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের নিয়ে বিশেষ সেমিনার আয়োজন করে বিসিবি। সেমিনার শেষে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেন, প্রতিটি বিভাগের ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলা হয়েছে। সবাইকে বোর্ডের একটা নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচালনা-সংক্রান্ত যে কাজগুলো থাকবে, সেগুলো যতটুকু সম্ভব কমিয়ে আনার চেষ্টা করব আমরা। জরুরি কিংবা খুবই গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কারও যেন উপস্থিত না হতে হয়।
আইসিসি এবং এসিসির সঙ্গে যেন কোনো যোগাযোগবিভ্রাট না হয় সেটিতেও সতর্ক থাকছে বিসিবি, আমরা চেষ্টা করব দূর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে। আমাদের কারও যদি অফিসে এসে কাজ করতে হয় সে ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। এভাবেই আপাতত আমরা অফিসে চালিয়ে নেওয়ার পরিকল্পনা করছি। এই সময় যেকোনো ধরনের ছুটি নিতে বিসিবির কর্মীদের নিরুৎসাহিত করা হয়েছে।

Thursday, March 12, 2020

সীমিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান: স্বরাষ্ট্রমন্ত্রী

By on 11:09:00 AM
একাত্তরের কালরাত স্মরণে গণহত্যা দিবস ২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে পুরো দেশ। গতবারের মতই গুরুত্বপূর্ণ ও জরুরি স্থাপনা ছাড়া সারা দেশে ওইদিন রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত এই প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।

এছাড়া বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও সীমিত আকারে করা হবে।
গণহত্য দিবস এবং স্বাধীনতা দিবস পালন নিয়ে বুধবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে হবে। ২৫ ও ২৬ মার্চ পালনকালে ব্যাপক জনসমাবেশকে আমরা নিরুৎসাহিত করছি। ওই দিবস উপলক্ষে কোনো আউটডোরে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও ওভারহেড তোরণ কিছুই করা হবে না। উন্মুক্ত স্থানে জনসমাগম না করার জন্য আমরা নিরুৎসাহিত করছি। এটা করোনাভাইরাসের জন্য, এটা যাতে আর না ছড়ায়।

তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সাভারে আসা-যাওয়াসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে বরাবরের মতো ‘নিরাপত্তা জোরদার’ থাকবে।  
তিনি আরও বলেন, এই কর্মসূচি সারা দেশে পালনের জন্য দেশবাসীকে অনুরোধ করছি এবং পালনের ব্যবস্থা গ্রহণ করার জন্য বলছি। আমরা গণহত্যা দিবসকে স্মরণ করে এই প্রতীকী কর্মসূচি পালন করব। 
জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের জন্য ২৫ মার্চকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে গণহত্যা দিবস হিসেবে অন্তর্ভুক্তের প্রস্তাবও মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। 
বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান।

Wednesday, March 11, 2020

সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা আর নেই

By on 4:23:00 PM
রংপুরের বিশিষ্ট শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য রহিম উদ্দিন ভরসা আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

বুধবার বেলা ১টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
রহিম উদ্দিন ভরসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা।
তিনি জানান, বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেলা ১টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
রহিম উদ্দিন ভরসা রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন।
রহিম উদ্দিন ভরসা ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মনের উদ্দিন পাইকার।
জিয়াউর রহমানের শাসনামলে তিনি বিএনপিতে যোগ দেন। তিনি বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
রহিম উদ্দিন ভরসা রংপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে রংপুর-৪ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করে পরাজিত হন তিনি।

Wednesday, February 26, 2020

ববির কর্মদক্ষতায় দ্রুতগতিতে রংপুর সদরের উন্নয়ন প্রকল্পসমুহ

By on 10:59:00 AM
বিশেষ প্রতিনিধি রংপুরঃ

রংপুর বিভাগের মধ্যে সদর উপজেলা পরিষদ এর উন্নয়ন এর দিকে রংপুর এর পুত্রবধূ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর যেমন সুনজর তেমনি বর্তমান ও বিগত দুই বারের  নির্বাচিতসহ পরপর তিন বারের নির্বাচিত আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে রংপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা জামান ববি উপজেলা চেয়ারম্যান হিসেবে সদর উপজেলা এর সমস্ত উন্নয়ন প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান করে যাচ্ছেন। 
তেমনি ২৪ শে ফেব্রুয়ারিতে চন্দনপাট ও খলেয়া ইউনিয়নের ২ টি মাদ্রাসার ওয়াশব্লকের ভিত্তি প্রস্তর স্থাপন, লালচাঁদপুর খায়রুলউলুম বহুমূখী মাদ্রাসার ভবন নির্মানের কাজ পর্যবেক্ষণ, দেবী চৌধূরাণী পল্লী উন্নয়ন কেন্দ্র আয়োজিত হরিজন সম্প্রদায়ের দক্ষতা ও আত্নবিশ্বাস বৃদ্ধিকরন প্রকল্পের আওতায়  বাল্যবিয়ে রোধে প্রশিক্ষণে সবার সাথে অংশ গ্রহণ করে জনগণকে উৎসাহ যোগানো, শলেয়াশাহ পাকা রাস্তা হতে ক্যানেল পর্যন্ত রাস্তা HBB করনে পরিদর্শনসহ একদিনে আরও বেশ কিছু উন্নয়ন কাজ পরিদর্শন করেন। 
এভাবেই প্রতিনিয়ত তিনি নিজে চেষ্টা করেন চলমান উন্নয়ন কাজ গুলো সম্পাদনে যেন কোন প্রকার অধিনিয়ম না হয়"- কেন প্রতিনিয়ত নিজেই উন্নয়ন কাজ পরিদর্শন করেন জানতে চাইলে আমাদেরকে উত্তরে এসব বলেন। 
খোঁজ নিয়ে আরও জানা নাছিমা জামান ববির স্বামী রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  মোঃ সিরাজুল ইসলাম প্রামাণিকও জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড এর সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন এবং জনপ্রতিনিধি এই জুটির রংপুর জেলায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার একটি আস্থাশীল সুনাম আছে।

Wednesday, April 25, 2018

উলিপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

By on 7:41:00 PM
কুড়িগ্রামের উলিপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ বুধবার দুপুরে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় উপজেলার

Tuesday, October 31, 2017

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২১ ডিসেম্বর

By on 4:55:00 PM
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অার তফসিল ঘোষণা করা হবে আগামী ৫ নভেম্বর।মঙ্গলবার নির্বাচন কমিশন ইসি কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।


এর আগে বৈঠকে নির্বাচনের সার্বিক বিষয় উপস্থাপন করে সচিবালয়।  আলোচ্যসূচিতে বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি আলোচনার পর রাখা হয় রংপুর সিটি নির্বাচনের বিষয়টি। এ ছাড়া সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা এবং ভোটকেন্দ্র ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্দেশাবলি হালনাগাদ বিষয়েও সভায় আলোচনা হয়।


ইসির সূত্র জানায়, নভেম্বরের ৫ তারিখ তফসিল ঘোষণা করে ডিসেম্বরের ২১ তারিখ রংপুর সিটিতে ভোটের মাধ্যমে ছয় সিটির ভোট শুরু করবে ইসি। এ ছাড়া রংপুর সিটিতে পরীক্ষামূলকভাবে দুটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Tuesday, April 4, 2017

ডিমের ফেসপ্যাক দিয়ে ত্বক উজ্জ্বল করুন

By on 8:37:00 PM

রূপচর্চায় ডিমের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি ত্বক উজ্জ্বল ও কোমল করে। নিয়মিত ডিমের ফেসপ্যাক ব্যবহার করলে দূর হয় ত্বকের রোদে পোড়া দাগ। ত্বকের তারুণ্য ধরে রাখতেও জুড়ি নেই ডিমের।

জেনে নিন ডিমের ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন-  

ডিম ও মধু

১টি ডিমের সাদা অংশের সঙ্গে ৫ চা চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের যত্নে এই ফেসপ্যাকটি খুবই কার্যকর।  

ডিম ও অলিভ অয়েল

১ কাপ ডিমের সাদা অংশের সঙ্গে ৭/৮ চা চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি ভালো করে ফেটিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ফেসপ্যাকটি ব্যবহার করলে বিবর্ণ ত্বকে ফিরবে জৌলুস।   

ডিম ও মুলতানি মাটি

ডিমের সাদা অংশের সঙ্গে আধা চা চামচ মুলতানি মাটি মেশান। ১ চা চামচ লেবুর রস মিশ্রণে দিয়ে ভালো করে নেড়ে নিন। ফেসপ্যাকটি আধা ঘণ্টা ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য উপকারি এই ফেসপ্যাক।

ডিম ও লেবু

ডিমের সাদা সঙ্গের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। এটি লোমকূপের ভেতর থেকে ময়লা বের করবে ও ত্বক টানটান করবে।

ডিম ও নারিকেল তেল

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই ফেসপ্যাকের জুড়ি নেই। ডিমের সাদা অংশের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ফেটিয়ে নিন। মিশ্রণে ১ চা চামচ হলুদ ও লেবুর রস দিন। ভালো করে নেড়ে ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ডিম ও দুধ

ডিমের সাদা অংশের সঙ্গে খানিকটা দুধ মিশিয়ে নিন। আধা চা চামচ হলুদ ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। সপ্তাহে দুইবার এটি ব্যবহার করলে ত্বকের জৌলুস বাড়বে।

Tuesday, March 21, 2017

সাইকেল র‍্যালি উলিপুরে বুড়ি তিস্তাকে বাঁচাতে

By on 8:41:00 PM
কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তাকে বাঁচাতে গত ২১ মার্চ সকাল১১ টায়

Monday, March 13, 2017

বুড়ি তিস্তা বাঁচাও-উলিপুর বাঁচাও এই শ্লোগানে মানব বন্ধন উলিপুরে :

By on 5:09:00 PM
উলিপুরের প্রাণ, আদি নদী বুড়ি তিস্তা এখন অবস্থা খুবই করুণ।উলিপুরের কিছু প্রভাবশালী ব্যাক্তি নদীর উপর অবৈধ নির্মাণ প্লট তৈরী করে ,

Saturday, March 11, 2017

উলিপুরের বুড়িতিস্তা !

By on 10:43:00 PM

নামটি সবার কাছে পরিচিত। বুড়িতিস্তা বলতে আমার গুনাইগাছ ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত মৃতপ্রায় নদীটিকেই বুঝি। যার উৎপত্তি তিস্তানদীর অববাহিকা থেকেই।

Friday, March 3, 2017

সাভারের গোলাপ গ্রাম

By on 11:22:00 AM
গ্রামের ভেতর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা সরু পথ। পথের ধার ঘেঁষে অসংখ্য গোলাপের বাগান। যত দূর চোখ যায়, শুধু লাল গোলাপের সমারোহ। মাঝে মাঝে কিছু সাদা গোলাপ, গ্লাডিওলাস, জারবেরার বাগানও চোখে পড়ে।

ঢাকার খুব কাছেই সাভারের বিরুলিয়া ইউনিয়নে তুরাগ নদীর তীরে এই

Saturday, February 18, 2017

২১শে আক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদ্যাপন করা হবে - সিনেটে উপাচার্য ড. হারুন-অর-রশিদ

By on 4:48:00 PM
আজ ১৮-০২-২০১৭ সকাল ১০:৩০ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের

Thursday, February 16, 2017

রংপর, ঢাকা এবং সিলেটে "পেইস" পরিবার দুই বছরে পা দিল

By on 10:42:00 AM
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে মুক্তঝড়া হাঁসি উপহার দেয়ার মধ্য দিয়ে "পেইস" পরিবারের দুই বছর উৎযাপন রংপর, ঢাকা এবং সিলেটে।

Tuesday, November 1, 2016

ফল প্রকাশ ৩৭তম বিসিএস প্রিলিমিনারির

By on 7:53:00 PM


Saturday, September 24, 2016

হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি নামছে

By on 10:07:00 AM
হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের প্রকল্পের অধীনে এ ট্যাক্সিগুলো এফডিসি থেকে বাড্ডা লিংক রোড ও রামপুরা ব্রিজের মধ্যে যাতায়াত করবে। ভাড়া হবে যথাক্রমে ২৫ ও ৩০ টাকা। পরবর্তীতে এ সুবিধা গুলশান ও বারিধারায়ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। 

আগামী মাসের শেষদিকে এ ‘ট্যাক্সি সার্ভিস’ শুরু হতে পারে বলে জানিয়েছেন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মেজর কাজী শাকিল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের একটি কারখানায় ৬টি ওয়াটার ট্যাক্সির কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। অক্টোবরের মাঝামাঝি চীন থেকে ইঞ্জিন আসার কথা রয়েছে। এরপর শেষ সপ্তাহে এটি উদ্বোধন হতে পারে।
“বডি তৈরির কাজ শেষ। ইঞ্জিন এলেই ট্যাক্সিগুলো হাতিরঝিলে নামবে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এই ওয়াটার ট্যাক্সিগুলোর চলাচল উদ্বোধন করতে পারেন।”
প্রাথমিকভাবে ৬টা ওয়াটার ট্যাক্সি গণপরিবহন হিসেবে চলাচল শুরু করবে; প্রতিটি ট্যাক্সি তৈরিতে প্রায় ৮৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানান তিনি।
শাকিল বলেন, ট্যাক্সির প্রতিটিতে ৪৫ জন যাত্রী উঠতে পারবে; থাকবে একটি করে ছোট ক্যান্টিন যেখানে কেক, বিস্কুট ও হালকা খাবার পাওয়া যাবে।
“এফডিসি মোড়ের টার্মিনাল থেকে রামপুরা ব্রিজ এবং বাড্ডা লিংক রোড পর্যন্ত দুটি রুটে তিনটি করে ওয়াটার ট্যাক্সি চলবে। রামপুরা পর্যন্ত ২৫ আর বাড্ডা পর্যন্ত ৩০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে।”
তিন মাস পর এ ভাড়া সমন্বয় করা হতে পারে বলেও জানান এ সেনা কর্মকর্তা।

“আনুমানিক ভাড়া হিসেব করে আমরা শুরু করছি। তিন মাস পর এটা ইভেলুয়েট করা হবে। ইভেলুয়েশনের পরে আমরা যদি দেখি ৫-১০ টাকা কমানো যাবে, তাহলে ‘ডেফিনেটলি’ আমরা তা কমাব।”
মেসার্স ওয়াহিদ মিয়া নামে একটি প্রতিষ্ঠান ২০ বছর এই ওয়াটার ট্যাক্সি সার্ভিস পরিচালনা করবে।
“আমরা যে ভাড়া ঠিক করে দেব, ঠিকাদার সে অনুযায়ী আদায় করতে বাধ্য। তাদের সঙ্গে সেভাবেই চুক্তি করা আছে। তারা চাইলেই ভাড়া বাড়াতে পারবে না। ভাড়া বাড়ালে তাদের সঙ্গে চুক্তি বাতিল করব।”
দুরত্বের তুলনায় ভাড়ার এ অংক বেশি কি না- এ প্রশ্নের জবাবে শাকিল বলেন, প্রকল্পটিতে বিনিয়োগের পরিমাণ বেশি; এছাড়া ভালো সেবা নিশ্চিতের দিকটিও খেয়াল রাখতে হচ্ছে।
“এখানে সরকার কোনো ভর্তুকি দেবে না। উল্টো হাতিরঝিল রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেবে। লাভ ছাড়া তো কেউ কাজ করবে না। আবার জনগণের সুবিধাটাও আমাদের দেখতে হবে। সবকিছু হিসাব করার পরে আমাদের কমিটি ডিসাইড করবে ভাড়া কত হতে পারে।”
হাতিরঝিলের এফডিসি অংশে এ ট্যাক্সিগুলোর টার্মিনাল থাকবে। সেখান থেকে ছাড়ার আধাঘণ্টার মধ্যেই ট্যাক্সিগুলো গন্তব্যে পৌঁছে যাবে বলে জানান এ প্রকল্প কর্মকর্তা।

“এখানে অতিরিক্ত গতিসম্পন্ন নৌযান চলার সুযোগ নেই। বেশি জোরে চললে ঢেউয়ের কারণে পাড় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এসব নৌযানগুলো ধীরগতিতে চলবে।”
ওয়াটার ট্যাক্সি চালু হলে রাজধানীর একটি বড় অংশের লোকজনের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন হাতিরঝিলের কর্মকর্তারা।

“বাড্ডা, গুলশান, রামপুরা, খিলগাঁওসহ নগরীর পূর্বাংশের মানুষ কারওয়ান বাজার, মগবাজার, দিলু রোড, ইস্কাটন, বাংলামোটর, তেজগাঁও এলাকায় সহজে যাতায়াত করতে পারবে,” বলেন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক জামাল আক্তার।
“গুলশান ও বাড্ডা থেকে এসব এলাকায় আসতে অনেক সময় লাগে। যানজট আছে, বড় বড় সিগন্যালেও পড়তে হয়; ওয়াটার ট্যাক্সিতে সরাসরি চলে আসবে।”
“যাতায়াতের পাশাপাশি নগরবাসী নৌভ্রমনের আনন্দও নিতে পারবেন এ সেবা থেকে,” মন্তব্য তার।
নগরবাসীর ‘সাড়া পেলে’ এ ট্যাক্সি সার্ভিস পরে গুলশান লেক হয়ে বারিধারায় সম্প্রসারিত করা হবে; পাশাপাশি হাতিরঝিলে বেড়াতে আসা দর্শনার্থীদের প্যাডেল বোট ও বিলাসবহুল ইয়ট নামানোরও চিন্তা আছে বলে জানান এ প্রকল্প পরিচালক।



Friday, August 5, 2016

কুড়িগ্রাম জেলার উলিপুর থানায় ত্রাণ বিতরণ করলেন পেইস সদ্যসরা

By on 6:49:00 PM


সকল বাঁধা-বিপওি কাটিয়ে অলাভজনক সংগঠণ "পেইস" থেকে প্রথম পর্যায়ে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার প্রায় ৩০০ পানিবন্দী পরিবারকে এান সহযোগীতা করা হয়। 

বুধবার রাতে রংপুর থেকে পেইস এর ১৫ সদস্যের একটি টিম উলিপুরে আসে। উলিপুরের পেইস এর তিনজন সদস্য টিমে যুক্ত হয়ে ১৮ সদস্যের পেইস টিম গুণাইগাছ ইউনিয়নের সন্তোষ অবিরামের দিকে সকাল ১০.০০ টার দিকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে এবং তাৎক্ষণিকভাবে প্রায় ৫ টি স্পট নির্বাচন করা হয় এান বিতরণের জন্য। বুধবার পেইস এর সহ-সভাপতি মোঃ ডি এম ইমন মিয়াজী বজরা, গুণাইগাছ,হাতিয়া এবং সাহেবেরআলগা পরিদর্শন করে যায়। টিমের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে মোঃ আব্দুল কাদের। 


টিমে যুক্ত ছিলেন পেইস এর উদ্যোক্তা মোঃ সাব্বির খাঁন সায়েম,শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম রাকিব,সাংগঠণিক সম্পাদক মোঃ ফেরদৌস হাসান ফাহিম। প্রথমে চরাঞ্চলে ৪ টি স্পটে এবং পরবর্তীতে রাজবল্লভ ক্লিনিক থেকে বিতরণের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করা হয়। নদীর এপারের ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে এান দেয়া হয়। এানের মধ্যে ছিল চিড়া, গুড়,বিস্কিট,মোমবাতি,দিয়াশলাই,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,কৃমিনাশক ট্যাবলেট। এসময় পাশাপাশি শিশুদের মাঝে চকলেট এবং পাউরুটি সরবরাহ করা হয়।



সমাপনি বক্তব্য দেয়ার সময় পেইস এর কার্য্যক্রম সম্পর্কে এলাকাবাসীকে অভিহিত করা হয়। কোন শিশু যেন অর্থের অভাবে পড়াশুনা থেকে সড়ে না যায় সে ব্যাপারে পেইস সহযোগীতা করবে।
এান বিতরণের সময় আমাদের সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল জলিল এবং মোঃ শাহীন। এছাড়াও সহযোগীতা করেছে গুণাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ (খোকা)। এছাড়াও ছিলেন যায় যায় বেলা ও কুড়িগ্রাম লাইভ.কম এর স্টাফ রিপোর্টার, উলিপুর ডট কম এর প্রতিনিধি শাহিনুল ইসলাম, শীর্ষ নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সিনিয়র রিপোর্টার ইয়াসিন আরাফাত ফারুকী। পৃষ্ঠপোষকতায় সাংবাদিক খালেদ পারভেজ লালু।
বিকাল ৫.০০ টার দিকে আজকের বিতরণের শুভ সমাপ্তি করা হয়।

Thursday, July 28, 2016

উলিপুরে বানভাসি ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

By on 4:40:00 PM
তৌহিদ আনাম : কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার

Popular News