Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Tuesday, March 10, 2020

বঙ্গবন্ধু চরিত্রে সেই অরুক মুন্সি, ফজিলাতুন্নেছা চরিত্রে মৌসুমী, শেখ হাসিনা চরিত্রে অপর্ণা

By on 11:07:00 AM
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান এই নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মুজিববর্ষ উদযাপন করা হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক-টেলিছবি নির্মিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করছেন ‘শেখ রাসেলের আর্তনাদ’ শিরোনামে শিশুতোষ চলচ্চিত্র। এটি নির্মাণ করছেন পরিচালক সালমান হায়দার। আর এতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প ওঠে আসবে।
‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন বঙ্গবন্ধুর মতো দেখতে আলোচিত সেই অরুক মুন্সি। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা চরিত্রে অপর্ণা ও শেখ রেহানা চরিত্রে আশনা হাবিব ভাবনা অভিনয় করবেন। এখানে শেখ রাসেল চরিত্রে পর্দায় হাজির হবেন রোহান। বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামাল চরিত্রে থাকবেন ইউসুফ, মেজ পুত্র শেখ জামালের চরিত্রে দেখা যাবে সাব্বিরকে।
সিনেমা প্রসঙ্গে সালমান হায়দার বলেন, ‘এ চলচ্চিত্রে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমি খুবই আনন্দিত আমাদের সবার প্রিয় মৌসুমী আপাকে পেয়েছি বঙ্গমাতার চরিত্রে। আমার মনে হয়েছে এই চরিত্রের জন্য তিনিই পারফেক্ট। এছাড়া বাকি চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। খুব শিগগির শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে। মুজিববর্ষেই চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।’


Friday, March 3, 2017

সাভারের গোলাপ গ্রাম

By on 11:22:00 AM
গ্রামের ভেতর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা সরু পথ। পথের ধার ঘেঁষে অসংখ্য গোলাপের বাগান। যত দূর চোখ যায়, শুধু লাল গোলাপের সমারোহ। মাঝে মাঝে কিছু সাদা গোলাপ, গ্লাডিওলাস, জারবেরার বাগানও চোখে পড়ে।

ঢাকার খুব কাছেই সাভারের বিরুলিয়া ইউনিয়নে তুরাগ নদীর তীরে এই

Friday, February 17, 2017

ইউলিয়াকে উপহার দেয়ার কারণ কি সালমানের ?

By on 12:21:00 PM
যদিও সালমান খান ও ইউলিয়া ভানতুর প্রকাশ্যে তাঁদের প্রেমের কথা স্বীকার করেন না, কিন্তু প্রতিটি অনুষ্ঠানে একসঙ্গে তাঁদের

Monday, December 5, 2016

আত্মহত্যার চেষ্টা ঐশ্বরিয়ার

By on 1:05:00 AM
আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। যার কারণে এমন পদক্ষেপ

Saturday, September 24, 2016

হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি নামছে

By on 10:07:00 AM
হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের প্রকল্পের অধীনে এ ট্যাক্সিগুলো এফডিসি থেকে বাড্ডা লিংক রোড ও রামপুরা ব্রিজের মধ্যে যাতায়াত করবে। ভাড়া হবে যথাক্রমে ২৫ ও ৩০ টাকা। পরবর্তীতে এ সুবিধা গুলশান ও বারিধারায়ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। 

আগামী মাসের শেষদিকে এ ‘ট্যাক্সি সার্ভিস’ শুরু হতে পারে বলে জানিয়েছেন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মেজর কাজী শাকিল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের একটি কারখানায় ৬টি ওয়াটার ট্যাক্সির কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। অক্টোবরের মাঝামাঝি চীন থেকে ইঞ্জিন আসার কথা রয়েছে। এরপর শেষ সপ্তাহে এটি উদ্বোধন হতে পারে।
“বডি তৈরির কাজ শেষ। ইঞ্জিন এলেই ট্যাক্সিগুলো হাতিরঝিলে নামবে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এই ওয়াটার ট্যাক্সিগুলোর চলাচল উদ্বোধন করতে পারেন।”
প্রাথমিকভাবে ৬টা ওয়াটার ট্যাক্সি গণপরিবহন হিসেবে চলাচল শুরু করবে; প্রতিটি ট্যাক্সি তৈরিতে প্রায় ৮৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানান তিনি।
শাকিল বলেন, ট্যাক্সির প্রতিটিতে ৪৫ জন যাত্রী উঠতে পারবে; থাকবে একটি করে ছোট ক্যান্টিন যেখানে কেক, বিস্কুট ও হালকা খাবার পাওয়া যাবে।
“এফডিসি মোড়ের টার্মিনাল থেকে রামপুরা ব্রিজ এবং বাড্ডা লিংক রোড পর্যন্ত দুটি রুটে তিনটি করে ওয়াটার ট্যাক্সি চলবে। রামপুরা পর্যন্ত ২৫ আর বাড্ডা পর্যন্ত ৩০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে।”
তিন মাস পর এ ভাড়া সমন্বয় করা হতে পারে বলেও জানান এ সেনা কর্মকর্তা।

“আনুমানিক ভাড়া হিসেব করে আমরা শুরু করছি। তিন মাস পর এটা ইভেলুয়েট করা হবে। ইভেলুয়েশনের পরে আমরা যদি দেখি ৫-১০ টাকা কমানো যাবে, তাহলে ‘ডেফিনেটলি’ আমরা তা কমাব।”
মেসার্স ওয়াহিদ মিয়া নামে একটি প্রতিষ্ঠান ২০ বছর এই ওয়াটার ট্যাক্সি সার্ভিস পরিচালনা করবে।
“আমরা যে ভাড়া ঠিক করে দেব, ঠিকাদার সে অনুযায়ী আদায় করতে বাধ্য। তাদের সঙ্গে সেভাবেই চুক্তি করা আছে। তারা চাইলেই ভাড়া বাড়াতে পারবে না। ভাড়া বাড়ালে তাদের সঙ্গে চুক্তি বাতিল করব।”
দুরত্বের তুলনায় ভাড়ার এ অংক বেশি কি না- এ প্রশ্নের জবাবে শাকিল বলেন, প্রকল্পটিতে বিনিয়োগের পরিমাণ বেশি; এছাড়া ভালো সেবা নিশ্চিতের দিকটিও খেয়াল রাখতে হচ্ছে।
“এখানে সরকার কোনো ভর্তুকি দেবে না। উল্টো হাতিরঝিল রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেবে। লাভ ছাড়া তো কেউ কাজ করবে না। আবার জনগণের সুবিধাটাও আমাদের দেখতে হবে। সবকিছু হিসাব করার পরে আমাদের কমিটি ডিসাইড করবে ভাড়া কত হতে পারে।”
হাতিরঝিলের এফডিসি অংশে এ ট্যাক্সিগুলোর টার্মিনাল থাকবে। সেখান থেকে ছাড়ার আধাঘণ্টার মধ্যেই ট্যাক্সিগুলো গন্তব্যে পৌঁছে যাবে বলে জানান এ প্রকল্প কর্মকর্তা।

“এখানে অতিরিক্ত গতিসম্পন্ন নৌযান চলার সুযোগ নেই। বেশি জোরে চললে ঢেউয়ের কারণে পাড় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এসব নৌযানগুলো ধীরগতিতে চলবে।”
ওয়াটার ট্যাক্সি চালু হলে রাজধানীর একটি বড় অংশের লোকজনের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন হাতিরঝিলের কর্মকর্তারা।

“বাড্ডা, গুলশান, রামপুরা, খিলগাঁওসহ নগরীর পূর্বাংশের মানুষ কারওয়ান বাজার, মগবাজার, দিলু রোড, ইস্কাটন, বাংলামোটর, তেজগাঁও এলাকায় সহজে যাতায়াত করতে পারবে,” বলেন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক জামাল আক্তার।
“গুলশান ও বাড্ডা থেকে এসব এলাকায় আসতে অনেক সময় লাগে। যানজট আছে, বড় বড় সিগন্যালেও পড়তে হয়; ওয়াটার ট্যাক্সিতে সরাসরি চলে আসবে।”
“যাতায়াতের পাশাপাশি নগরবাসী নৌভ্রমনের আনন্দও নিতে পারবেন এ সেবা থেকে,” মন্তব্য তার।
নগরবাসীর ‘সাড়া পেলে’ এ ট্যাক্সি সার্ভিস পরে গুলশান লেক হয়ে বারিধারায় সম্প্রসারিত করা হবে; পাশাপাশি হাতিরঝিলে বেড়াতে আসা দর্শনার্থীদের প্যাডেল বোট ও বিলাসবহুল ইয়ট নামানোরও চিন্তা আছে বলে জানান এ প্রকল্প পরিচালক।



Friday, July 29, 2016

ছুটি শেষে শুটিংয়ে তিশা

By on 11:14:00 AM

ঈদের ছুটি? সে তো শেষ হয়েছে অনেক আগে সাধারণ চাকরিজীবীদের জীবন থেকে সেই ছুটির রেশটাও কেটে গেছে এর মধ্যে কিন্তু অভিনেত্রী তিশার ছুটিটা এবার একটু দেরিতে শেষ হলো ঈদ চলে যাওয়ার প্রায় ২০ দিন পর তিনি যোগ দিলেন কাজে গত বুধবার কাম ব্যাক তমিশ্রা নামের একটি নাটক দিয়ে কাজে ফেরেন তিশা। 
Nusrat Imroz Tisha 


Thursday, July 28, 2016

টিভিনাটককে ভারতীয় সিরিয়ালমুক্ত করতে চায় ডিরেক্টরস গিল্ড

By on 3:01:00 PM
বাংলাদেশের টিভিনাটককে ভারতীয় সিরিয়ালমুক্ত করে এক সময়ের স্বর্ণালীযুগে ফেরাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি

Tuesday, July 12, 2016

মমতাজের এবার গান করল ফুটবল নিয়ে

By on 10:53:00 AM

২৪ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। এই আয়োজনের শুভেচ্ছাদূত নির্বাচন করা হয়েছে গায়িকা মমতাজকে। এরই অংশ হিসেবে বিপিএল নিয়ে নির্মিত একটি গানে

Popular News