Showing posts with label সাস্থ্য ও পরিচর্যা. Show all posts
Showing posts with label সাস্থ্য ও পরিচর্যা. Show all posts

Tuesday, April 6, 2021

লকডাউনে সাধারণ মানুষকে সচেতন করছে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ

By on 6:31:00 PM

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি মানা ও সচেতনতা বৃদ্ধিতে মাইকিং ও মাস্ক বিতরণ করেছে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে রংপুর মহানগরীর সাতমাথায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং এবং পথচারী, দোকানদার, অটো রিক্সা-ভ্যান চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী তুহিন, সাংগঠনিক সম্পাদক, ইফতেখারুল ইসলাম শুভ, আব্দুর রশিদ জীবন,মোতাকাব্বের হোসেন বাপন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপ-প্রচার সম্পাদক প্রণব চক্রবর্তী, ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গাজী সুমন, মোঃ আলী সহ রংপুর মহানগর ও ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

এসময় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন বলেন, রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ


দেশের যেকোন ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে ছিল, আছে, থাকবে । আমরা গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আমরা সচেতনতা বৃদ্ধিতে মাইকিং,লিফলেট বিতরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি সেই ধারাবাহিকতায় এবারও আমরা গত চারদিন থেকে শুরু করছি। এটি চলমান থাকবে ইনশাআল্লাহ।

Monday, March 23, 2020

বিসিবির সিদ্ধান্ত বাসায় বসে কাজ করার

By on 12:10:00 PM
বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাসের আতঙ্কের বাইরে না বাংলাদেশও। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অফিসে না এসে নিজ নিজ বাসা থেকে কর্মীদের কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (২১ মার্চ) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। বিসিবির এই সিদ্ধান্ত আগামীকাল রবিবার থেকেই কার্যকর হবে।




করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের নিয়ে বিশেষ সেমিনার আয়োজন করে বিসিবি। সেমিনার শেষে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেন, প্রতিটি বিভাগের ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলা হয়েছে। সবাইকে বোর্ডের একটা নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচালনা-সংক্রান্ত যে কাজগুলো থাকবে, সেগুলো যতটুকু সম্ভব কমিয়ে আনার চেষ্টা করব আমরা। জরুরি কিংবা খুবই গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কারও যেন উপস্থিত না হতে হয়।
আইসিসি এবং এসিসির সঙ্গে যেন কোনো যোগাযোগবিভ্রাট না হয় সেটিতেও সতর্ক থাকছে বিসিবি, আমরা চেষ্টা করব দূর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে। আমাদের কারও যদি অফিসে এসে কাজ করতে হয় সে ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। এভাবেই আপাতত আমরা অফিসে চালিয়ে নেওয়ার পরিকল্পনা করছি। এই সময় যেকোনো ধরনের ছুটি নিতে বিসিবির কর্মীদের নিরুৎসাহিত করা হয়েছে।

Tuesday, March 10, 2020

করোনার ওষুধ আবিষ্কার, বাজারে ছাড়ার অনুমতি

By on 4:50:00 PM
অবশেষে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেছে মার্কিন গবেষকরা। আবিষ্কৃত ওষুধ প্রয়োগ করে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। ওষুধটি প্রাথমিক ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন।

অন্যদিকে ফ্যাপিলাভির নামে আরেকটি অ্যান্টিভাইরাল নভেল করোনা ভাইরাসের চিকিৎসা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে চীন। চীনের ঝেঝিয়াং প্রদেশের সরকার ফ্যাপিলাভির অ্যান্টিভাইরালটি বাজারজাতকরণের অনুমতি দিয়েছে। করোনা ভাইরাসের এটিই প্রথম কোনো প্রতিষেধক যা দেশটির ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশনেরও অনুমোদন পেয়েছে।
গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়। তবে তার চিকিৎসা শুরু হয় স্নোহোমিশ হেলথ ডিস্ট্রিক্টে। ওই হাসপাতালে অ্যাডিসন এবং উইলকারসনসহ কয়েকজন দক্ষ ডাক্তারকে নিয়ে একটি দল গঠন করা হয়।
অ্যাডিসনের দলটি হাসপাতালে বায়োহ্যাজার্ড টিম আইসোলেশন ইউনিট তৈরি করে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে সেখানে স্থানান্তর করা হয়।
অ্যাডিসন বলেন, ‘ইন্ট্রাভেনাসের থেরাপি দেয়ার মতো আমরা প্রতিদিন যা যা করছিলাম তাতে মনে হচ্ছিল যে, অবস্থা বেশ জটিল। আমাদের দুই জোড়া গ্লাভস পরতে হচ্ছিল। এটা তো ছিল ভিন্ন ভিন্ন দক্ষতাসম্পন্ন মানুষের কাজ। কিন্তু আমাদের সব করতে হচ্ছিল। এমন সুরক্ষিত পোশাক-পরিচ্ছেদ আমাদের শিরাগুলোকেও মুক্তি দিচ্ছিল না।’
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের চিকিৎসকদের সঙ্গে এ নিয়ে আলোচনা করে ওই বিভাগের প্রধান যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ওষুধ প্রশাসনের কাছ থেকে পরীক্ষামূলকভাবে ‘রেমডেসিভির’ অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগের অনুমোদন পান। অনুমতি পাওয়ার পর তারা করোনা ভাইরাসের বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে একটি অ্যান্টিভাইরালের ব্যবহার শুরু করে। ওষুধটি তৈরি করে ক্যালিফোর্নিয়াভিত্তিক গিলিড ফার্মাসিটিউক্যালস।
ওই চিকিৎসক দলের প্রধান ছিলেন দিয়াজ নামে এক ডাক্তার। তিনি বলেন, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর তিনি যে অ্যান্টিভাইরাল ব্যবহারের অনুমোদন পান তা ওই রোগীর ওপর প্রয়োগের কয়েক দিন পর তার জ্বর কমতে শুরু করে এবং তিনি সুস্থ বোধ করেন। জানুয়ারি ৩১ থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে ওই রোগী বাড়ি ফেরেন।
মার্কিন এ চিকিৎসক বলেন, ‘এটাই করোনাভাইরাসের চিকিৎসা হিসেবে প্রথম এবং একমাত্র সফলতা হলেও এ পদ্ধতি যে কাজ করছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।’
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট, চায়না ডেইলি।

৩টি ধাপে যত্ন নিন অয়েলি স্কিনের, গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক |

By on 4:25:00 PM
উফফ! কি গরম রে বাবা! এত গরমে বেশি বের হব নাহ!”-এ কথা কি আর কর্মজীবী নারীদের মুখে মানায়? তাকে যে এই গরমেও অনেক সকালে উঠে বাড়ির নাস্তা আর দিনের খাবার রেডি করতে সহ্য করতে হয় আগুনের আঁচ।  নাস্তা পুরে দৌড়াতে হয় প্রতিদিনকার ৯টা-৫টা দীর্ঘ সময় ধরে অফিস করার জন্য। আরে ভাই, যত সহজে বললাম ব্যাপারটা ততো সহজ নয়। এমন গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক কিভাবেই বা ফ্রেশ থাকবে!
তারপর তড়িঘড়ি করে স্নান সেরেই মুখে কোন রকমে ওই যে, সূর্যের প্রখর তেজ! গনগনে চারপাশের তাপমাত্রা। এর মাঝেই বেশিরভাগ সময়ই দাঁড়িয়ে থাকতে হয় বাস, রিক্সা বা সিএনজি-এর জন্য। কত জন আর পাঠাও/উবার-এ করে এত ভাড়া দিয়ে অফিস যেতে পারে প্রতিদিন বলেন! বেশিরভাগ ওই রিক্সা/বাসেরই অসহায় যাত্রী। প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে, দরদর করে ঘাম ঝড়িয়ে তবেই সে পৌঁছায় অফিসে। প্রতিটা দিন এমন যুদ্ধে জয়ী হন ঠিকই। কিন্তু বাসায় ফিরে আয়নায় নিজের মুখ আর দেখাতে পারেন না নিজেকেই। ছি! কী তেল চিটচিটে হয়ে থাকে সারাদিন। আর এমন তৈলাক্ত বলেই মুখে বেশি ধুলোবালি জমে। ফলাফলে নির্জীব ত্বক আর তার সাথে জোট বেঁধে ব্রণ-এর সমস্যাও বেড়ে যায়। উপায় কী তবে? উপায়তো অবশ্যই আছে। তবে দেখে নিন গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক কিভাবে যত্ন নেয়া যায়!
 গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক যেভাবে যত্ন করবেন

১) অফিসে যাবার আগে

জানি অফিস যাবার আগের সময়টা অনেক ব্যস্ততম একটি সময়। কিন্তু ত্বকের একটু যত্ন নিতে সময়তো দিতেই হবে, তাই না?অল্প একটু কষ্ট করতে হবে। একটি ফেইস প্যাক ব্যবহার করলেই হলো! এর জন্য যে যে উপকরণ লাগবে-

  •  গোলাপের পাপড়ির পেস্ট- ১টি গোলাপ
  • গাজরের রস- ১/২ টেবিল চামচ
  •  তরমুজের রস- ১/২ টেবিল চামচ
  •  শসার রস- ১ টেবিল চামচ ও
  •  চালের গুঁড়া- ১ টেবিল চামচ
উপরের সব উপকরণ একসাথে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন! সারাদিন ত্বক ফ্রেশ রাখতে এই প্যাক-টি বেশ কার্যকর।

২) লাঞ্চ ব্রেক-এ

অনেক ধুলোবালি, রোদ, তাপ সহ্য করে ঘেমে-নেয়ে অফিসে এসেছেন। আর রাস্তাঘাটে যে ট্রাফিক জ্যাম থাকে, তাতে একটুখানি আগে এসে যে ফ্রেশ হবেন, তারতো কোন উপায় নেই। ডুবে যেতে হয় কাজের সমুদ্রে। সারা সকাল ব্যস্ত সময় পার করে দুপুরে কিছু সময় পান। হ্যাঁ, সেটা খুব অল্প সময়ই। লাঞ্চ করতে করতেই সময় শেষ হয়ে যায়। কিন্তু মাত্র ৫টা মিনিট সময় ফ্রেশ হবার জন্য রাখুন। এই গরমে ব্যাগ-এ রোজ ওয়াটার (rose water) আর তুলো রাখুন। ঠাণ্ডা জলে মুখ ধুয়ে মুছে তারপর রোজ ওয়াটার-এ তুলো ভিজিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। দেখবেন নিজেকে ফ্রেশ লাগার সাথে সাথে মনও ফ্রেশ লাগবে। আর অফিসের পরবর্তী সময়ের জন্য পাবেন কাজের উদ্যমতা।

৩) অফিস থেকে ফিরে

সারাদিনের শেষে বিকেলের দিকে এখন বাড়ি ফেরার সময়। সকালের রোদের তাপ নেই ঠিকই কিন্তু সারাদিনে সূর্যের বিকীর্ণ তাপ ভূ-গর্ভতো গিলছিল। এই বিকেলে সে তা উদগিরণ করে। মানে এই সময়টাতেও অনেক গরমই থাকে। আর সাথে বাড়তি যোগ হয় রাস্তার ধুলোবালি, ময়লা ও জীবাণুগুলো। বাড়ি ফেরার জন্য সকালের ন্যায় দিনের এই যুদ্ধ শেষে বাড়ির ভেতরে এক পা দিতেই যেন গা ছেড়ে দেয়। কী কাহিল যে লাগে তখন! আরো বেশি খারাপ লাগে তেলতেলে মুখটা দেখে। তাই, ফ্যানের বাতাসে খানিকক্ষণ নিজেকে জুড়িয়ে নিন। আর আজ থেকে অফিস যাবার আগে, এক কাপ পানিতে ও ২ টুকরো পাতি লেবুর রস  মিশেয়ে ফ্রিজে রেখে যান। অফিস থেকে ফিরে একটা পাতলা রুমাল ওই পানিতে ভিজিয়ে সম্পূর্ণ মুখ ঢেকে রাখুন ১০ মিনিট। এতে শরীরের ক্লান্তি দূর হবার সাথে সাথে ত্বক হয়ে উঠবে সজীব ও প্রাণবন্ত।
গরমতো বাড়ছেই! তাই বলে কি ঘরে বসে থাকা যাবে? সেতো কখনোই সম্ভব না। এই গরমে সুস্থ থাকতেও চাই ফ্রেশ থাকা। আর প্রখর রোদের হাত থেকে বাঁচতে সাথে রাখুন রোদ চশমা, ছাতা ও জীবনের অপর নাম পানি! দরকার হলে এক বোতল পানিতে গ্লুকোজ আর লেবু মিশিয়ে ক্যারি করুন। সেই সাথে করুন একটু ত্বক-পরিচর্যা। হাসবে আপনার ত্বক, হাসবেন আপনিও!

Wednesday, April 25, 2018

আপনার কিডনি ভালো রাখবেন কিভাবে ?

By on 7:09:00 PM

কিডনি রোগ নীরব ঘাতক, যা জীবনের গতিকে থামিয়ে দিতে পারে। কিছু সহজ বিষয় মেনে কিডনি রোগের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারি আমরা।



Monday, October 2, 2017

সহজ উপায় ডার্ক সার্কেল দূর করার

By on 4:14:00 PM

আমাদের সবারই কাজ বা ব্যক্তিগত যে কোনো কারণেই রাত জাগা হয়েই থাকে । বিশেষ করে তরুণ বয়সে রাত দুটা-আড়াইটা বেজেই যায় ঘুমুতে যেতে। এছাড়াও যারা অনিদ্রা সমস্যায় ভোগেন তাদের ঘুমুতে আরও দেরি হয়ে যায়। এবং এই রাত জাগার প্রভাব দেখা যায় আপনার চোখে মুখে। চোখের ডার্ক সার্কেলই প্রমাণ হয়ে দাঁড়ায় আপনার রাত জাগার সমস্যার। ডার্ক সার্কেল সকলের কাছেই বেশ বিরক্তিকর। চোখের চারপাশে এমন কালচে হয়ে থাকে যে দেখতে বেশ বিশ্রীই লাগে। কিন্তু মাত্র ছোট্ট একটি কাজে এই ডার্ক সার্কেলের সমস্যা দূরে রাখতে পারেন চিরকাল। চলুন তবে জেনে নেয়া যাক।

যা যা লাগবেঃ
– ৮-১০ টি তাজা পুদিনা পাতা
– ১ কাপ মাঝারি কড়া চায়ের লিকার
–তুলোর প্যাড (যদি না থাকে তাহলে টিস্যু ভাঁজ করে নিতে পারেন)
পদ্ধতি ও ব্যবহারবিধিঃ
– পুদিনা পাতা হাতে ছোটো ছোটো করে ছিঁড়ে একটি বাটিতে রাখুন।
– চায়ের লিকার করে কিছুটা ঠাণ্ডা হয়ে এলে তা ঢেলে দিন পুদিনা পাতার উপরে।
– এরপর লিকার পুরোপুরি ঠাণ্ডা হয়ে যেতে দিন। চাইলে ফ্রিজে ১০-১৫ মিনিট রেখে ঠাণ্ডা করে নিতে পারেন।
– এরপর দুটো তুলোর প্যাড নিয়ে মিশ্রটিতে ডুবিয়ে তুলে বাড়তি মিশ্রন হালকা হাতে চেপে রেখে দিন।
– মিশ্রনে ভেজানো এই তুলোর প্যাড দুচোখের উপরে লাগিয়ে একটু চেপে দিন এবং ২০ মিনিট এভাবেই রাখুন। এই সময় আপনি পুরোপুরি রিলাক্স করুন।
– ২০ মিনিট পর প্যাড গুলো ফেলে দিয়ে হালকা করে পানি দিয়ে ধুয়ে নিন। প্রথমবার ব্যবহারেই ফলাফল আপনার নজরে আসবে।
– নিয়মিত ব্যবহারে ডার্ক সার্কেল গায়েব হয়ে যাবে একবারেই।

Monday, July 10, 2017

মাত্র ২টি উপাদানে গর্জিয়াস চুল: ফার্মেন্টেটেড রাইস ওয়াটার ট্রিটমেন্ট

By on 7:48:00 PM
চুলে জট লেগে থাকা এখন কমবেশি সবারই সমস্যা। ধুলোবালি, কেমিক্যালযুক্ত হেয়ার প্রোডাক্টস এর ব্যবহার আর অত্যধিক তাপ আমাদের চুলের অবস্থা তো তেজপাতা বানিয়েই

Friday, May 12, 2017

পায়ের কালো দাগ যেভাবে দূর করবেন

By on 11:49:00 PM
সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর

Thursday, May 11, 2017

৩০-এর পরে ত্বককে সুন্দর এবং প্রাণোচ্ছ্বল রাখতে মেনে চলতে হবে এই ৯টি নিয়ম

By on 12:23:00 PM
বয়সের কাঁটা যত এগতে থাকে তত শরীরে অন্দরে যেমন পরিবর্তন আসে, তেমনি বহিরাংশেও ভাঙন

Saturday, May 6, 2017

ব্রণ তাড়ানোর ১২ টি জাদুকরী মাস্কের রেসিপি জেনে নিন,

By on 12:11:00 PM
ব্রণ /পিম্পল/ একনে যেন এক দুঃস্বপ্নের নাম। অনেক সময় হরমোনাল কারণে, মেকআপ ঠিক মতো রিমুভ না করার কারণে, অতিরিক্ত তেল-চর্বি জাতীয়

Friday, May 5, 2017

কোন কোন খাবার খেলে গায়ে খুব দুর্গন্ধ হয় জানা আছে ?

By on 11:12:00 PM
গরমের সময় বেশি হবে ঘাম। বাড়বে ঘামের গন্ধও। সেই সঙ্গে চড়বে সুগন্ধির মূল্য়ও। কিন্তু কী আর করা যাবে! লোক সমাজে যেতে গেল যে পার্ফিউম ছাড়া যে উপাই নেই। না হলে বন্ধু থেকে সহকর্মী, সবারই মজার পাত্র হতে হবে। আর এমনটা

Tuesday, April 25, 2017

কাদের পেঁপে খাওয়া একেবারেই উচিত নয় ?

By on 12:32:00 AM
শরীরকে সুস্থ রাখতে পেঁপের কোনো বিকল্প হয় না বললেই চলে। তবে কারও কারও ক্ষেত্রে এই সুস্বাদু, স্বাস্থ্যকর ফলটিই বিষে পরিণত হয়।

Thursday, April 20, 2017

পায়ের নখ কেন কালো হচ্ছে জানেন?

By on 7:01:00 AM
আপনার নখ কি ধীরে ধীরে কালো হচ্ছে?  উত্তর হ্যাঁ হলে, এটি কিন্তু ভালো কথা নয়। বিভিন্ন জটিল রোগের লক্ষণ এটি। তাই জটিলতা এড়াতে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

Monday, April 17, 2017

গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে এই টিপস !

By on 10:46:00 PM
গরমের সময় শরীরের তাপমাত্রা ঠিক রাখাটা সত্যিই একটা চ্যালেঞ্জ। আর এক্ষেত্রে আপনাকে সাহায্য

Saturday, April 15, 2017

নিয়মগুলো মেনে চলুন ভালো রাখতে ত্বক !

By on 7:55:00 AM
পরিচ্ছন্ন ত্বকই ভালো ত্বক। ব্রণ, ফুসকুড়ি বা কালচে দাগ ত্বকের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে দেয়। তাই কিছু বিষয় নিয়মিত মেনে চললে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখা সম্ভব।





মাখুন সানস্ক্রিন
এই মৌসুমে ত্বকের সবচেয়ে বড় শত্রু সূর্য। কড়া রোদ ত্বকের বারোটা বাজাতে যথেষ্ট। তাই বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন মেখে নিতে হবে। তাই বলে শুধু মুখের ত্বকে মাখলেই চলবে না, শরীরের যতখানি অংশ খোলা থাকবে, সেখানেই সানস্ক্রিন মেখে নিন। কয়েক ঘণ্টা পরপর শরীরের যে অংশে রোদ পড়ছে, সেখানে ব্যবহার করুন।

ব্যায়াম
শখের বশে এক টুকরো পিৎজা খেয়ে ফেললেও তার ফল আপনার শরীরে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ধরা দেবে। মানে শরীর মুটিয়ে যেতে থাকবে। যার প্রভাবে আপনার মুখের মাংসও বেড়ে যাবে। তাই নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। আর যেদিন এমন ফ্যাটযুক্ত খাবার খাবেন, সেদিন আরেকটু বাড়িয়ে নিন ব্যায়ামের সময়। বাড়তি ক্যালরি ক্ষয় হবে, আপনার ত্বক থাকবে ভালো।

মেকআপ না তুলে ঘুমাবেন না
অনুষ্ঠান থেকে বাসায় ফিরেই ক্লান্ত লাগলেও কষ্ট করে মেকআপ তুলে নিন। মেকআপসহ ঘুমালে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেবে। তাই যতই ক্লান্তি আসুক, মেকআপ তুলে তারপর ঘুমাতে যান।

ব্রণে হাত দেবেন না
মুখে ব্রণ দেখা দিলে কখনোই হাত দিয়ে খুটবেন না। এতে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। অনেক সময় সারা মুখে ক্ষত হয়ে যায়। কালো কালো দাগ পড়ে তা স্থায়ী হয়ে যেতে পারে মুখে। তার বদলে চিকিৎসকের সঙ্গে কথা বলে ঠিকমতো ব্যবস্থা নিলে দাগ ভালো হয়ে যাবে।

ঠিকমতো খাবার খান
নিয়ম করে তিনবেলা খাবার খান। বাড়তি তেল বা ভাজাপোড়া কম খাওয়াই ভালো। ডায়েটে থাকলেও ফলমূল ও সবজি অবশ্যই খাবার তালিকায় রাখুন। রোজ পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।

ধূমপান থেকে বিরত থাকুন
ধূমপানের অভ্যাস থাকলে তা ছেড়ে দিতে চেষ্টা করুন। কারণ, ধূমপান করলেও ত্বকের ক্ষতি হয়।

সূত্র: ফেমিনা

Friday, April 14, 2017

উজ্জ্বল ত্বক এর জন্য কলার ফেসপ্যাক

By on 11:35:00 PM

প্রাকৃতিকভাবে ত্বক কোমল রাখতে চাইলে নিয়মিত ব্যবহার করুন কলার ফেসপ্যাক। এছাড়া ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের জৌলুস বাড়াতেও এটি অতুলনীয়। ত্বকের রোদে পোড়া কালচে দাগ ও বলিরেখা দূর করতে পারে কলা।



জেনে নিন কলার ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন-  


কলা ও ভিনেগার


অর্ধেকটি কলা চটকে ১ চা চামচ আপেল সিডার ভিনেগার মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে দাগ দূর করবে।


কলা ও মধু


সংবেদনশীল ত্বকের জন্য এই ফেসপ্যাকটি কার্যকর। একটি কলা গ্রিন্ড করে পেস্ট তৈরি করুন। ১ চা চামচ চালের আটা ও ৪ চা চামচ মধু মেশান পেস্টে। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বক রাখবে কোমল ও সুন্দর।   


কলা ও কমলা


বলিরেখা দূর করার জন্য কার্যকর কলা ও কমলার ফেসপ্যাক। ১টি কলা অর্ধেক করে কেটে নিন। কলার পেস্ট তৈরি করে ৫ থেকে ১০ চা চামচ কমলার রস মেশান। মিশ্রণটি গলা ও মুখের ত্বকে লাগিয়ে রাখুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক।  


কলা ও দুধ


তৈলাক্ত ত্বকে ব্যবহার করতে পারেন কলা ও দুধের ফেসপ্যাক। দুধে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। অর্ধেকটা কলা গ্রিন্ড করে ঠাণ্ডা কাঁচা দুধ মেশান। ১ চা চামচ লেবু ও আধা চা চামচ হলুদ মেশান মিশ্রণে। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।   


কলা ও দই


ত্বক উজ্জ্বল করতে পারে এই ফেসপ্যাক। একটি কলা পেস্ট করে দইয়ের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।


কলা ও হলুদ


ব্রণ দূর করার জন্য কলা ও হলুদের ফেসপ্যাক কার্যকর। একটি কলা চটকে ১ চা চামচ বেকিং সোডা, ১ চা চামচ বেসন ও সামান্য হলুদ মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।


কলা ও বেসন


রোদে পোড়া ত্বকের যত্নে কলা ও বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। অর্ধেকটি কলা চটকে ৩ চা চামচ বেসন মেশান। ১ চা চামচ অ্যালোভেরা জেল ও ১ চা চাম মুলতানি মাটি মিশিয়ে ভালো করে নেড়ে নিন। মিশ্রণটি রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।

Tuesday, April 4, 2017

ডিমের ফেসপ্যাক দিয়ে ত্বক উজ্জ্বল করুন

By on 8:37:00 PM

রূপচর্চায় ডিমের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি ত্বক উজ্জ্বল ও কোমল করে। নিয়মিত ডিমের ফেসপ্যাক ব্যবহার করলে দূর হয় ত্বকের রোদে পোড়া দাগ। ত্বকের তারুণ্য ধরে রাখতেও জুড়ি নেই ডিমের।

জেনে নিন ডিমের ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন-  

ডিম ও মধু

১টি ডিমের সাদা অংশের সঙ্গে ৫ চা চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের যত্নে এই ফেসপ্যাকটি খুবই কার্যকর।  

ডিম ও অলিভ অয়েল

১ কাপ ডিমের সাদা অংশের সঙ্গে ৭/৮ চা চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি ভালো করে ফেটিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ফেসপ্যাকটি ব্যবহার করলে বিবর্ণ ত্বকে ফিরবে জৌলুস।   

ডিম ও মুলতানি মাটি

ডিমের সাদা অংশের সঙ্গে আধা চা চামচ মুলতানি মাটি মেশান। ১ চা চামচ লেবুর রস মিশ্রণে দিয়ে ভালো করে নেড়ে নিন। ফেসপ্যাকটি আধা ঘণ্টা ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য উপকারি এই ফেসপ্যাক।

ডিম ও লেবু

ডিমের সাদা সঙ্গের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। এটি লোমকূপের ভেতর থেকে ময়লা বের করবে ও ত্বক টানটান করবে।

ডিম ও নারিকেল তেল

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই ফেসপ্যাকের জুড়ি নেই। ডিমের সাদা অংশের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ফেটিয়ে নিন। মিশ্রণে ১ চা চামচ হলুদ ও লেবুর রস দিন। ভালো করে নেড়ে ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ডিম ও দুধ

ডিমের সাদা অংশের সঙ্গে খানিকটা দুধ মিশিয়ে নিন। আধা চা চামচ হলুদ ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। সপ্তাহে দুইবার এটি ব্যবহার করলে ত্বকের জৌলুস বাড়বে।

Saturday, March 4, 2017

মাটির পাত্রে খাবার রাখার উপকারিতা ।

By on 1:50:00 PM

পহেলা বৈশাখ অথবা বাঙালি ধাঁচে খাবার টেবিল সাজাতে চাইলে মাটির পাত্র ব্যবহার করি আমরা। তবে জানেন কি খাবার রান্না করা অথবা পানি রাখার জন্য স্টিল, প্লাস্টিক অথবা কাচের পাত্র নয়, বরং মাটির পাত্রই বেশি স্বাস্থ্যকর?

জেনে নিন খাবার রান্না, সংরক্ষণ ও পরিবেশনে কেন মাটির পাত্র ব্যবহার করবেন-

Friday, March 3, 2017

হাতের স্পর্শ ছাড়াই রসুনের খোসা ছাড়ান

By on 10:12:00 PM
রসুনের খোসা ছাড়ানো যথেষ্ট ঝামেলার কাজ। পাতলা খোসা যেমন সহজে ছাড়ানো যায় না, তেমনি খোসা ছাড়ানোর পর তীব্র গন্ধ রয়েই যায় হাতে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে চটজলদি রসুনের খোসা ছাড়ান হাতের স্পর্শ ছাড়াই!


এজন্য বড় আকারের কাচের বয়াম নিন। রসুন ভেতরে দিয়ে আঁটকে নিন বয়াম। ওপরে-নিচে জোরে জোরে বারকয়েক ঝাঁকান। রসুনের মোটা খোসাটি আলগা হয়ে যাবে। কোয়াগুলোও আলগা হয়ে যাবে একইসঙ্গে। মোটা খোসাটি সরিয়ে নিতে পারেন চাইলে। আবার একই ভাবে আরও কয়েকবার ঝাঁকিয়ে নিন বয়াম। কোয়া খোসা থেকে আলাদা হয়ে যাবে।


বয়াম থেকে একটি পাত্রে ঢেলে কাঁটাচামচ দিয়ে সরিয়ে ফেলুন রসুনের কোয়া। বয়াম না থাকলে গামলা আকারের পাত্রে রসুন নিয়ে কাটিং বোর্ড দিয়ে আঁটকে ঝাঁকিয়ে নিন। খোসা আলাদা হয়ে যাবে। 




Sunday, February 19, 2017

ঘরে বসে ফর্সাকারী ক্রিম তৈরী করুন....

By on 4:51:00 PM

অনেকে রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন দেখে সেই ক্রিম কিনে মুখে লাগান দিনের পর দিন। কিন্তু এতে লাভ হয় কতোটুকু, তা কি একবারও ভেবে দেখেছেন? হয়তো কিছুটা পরিবর্তন নজরে পড়ে। কিন্তু বেশিরভাগ সময়েই এইসব রঙচঙে বিজ্ঞাপনের ক্রিম শুধুমাত্র টাকা জলে ফেলার সমান।





গায়ের রঙ ফর্সাকারী ক্রিম ঘরে বসে খুব সহজেই বানানোর সহজ উপায় জেনে নিন!

পাদানঃ

দেড় কাপ ঘরে তৈরি চিনি ছাড়া দই
৩/৪ টি কাঠ বাদাম
২ টেবিল চামচ লেবুর রস
২ টেবিল চামচ মধু
১ চিমটি হলুদ গুড়ো



ক্রিম তৈরির পদ্ধতি –

  1. প্রথমে কাঠ বাদামগুলো পিষে নিন গ্রাইন্ডারে। চাইলে পাটায় বেটে নিতে পারেন। কিন্তু পাটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। একদম মিহি গুঁড়ো করতে হবে।
  2. এরপর কাঠবাদাম গুড়ো, মধু, দই, লেবুর রস এবং হলুদ গুড়ো একসাথে ভালো করে মিশিয়ে পেস্টের মত তৈরি করুন।
  3.  ব্যস তৈরি হয়ে গেল আপনার রঙ উজ্জ্বলকারী ক্রিম। প্রতিদিন ব্যবহারে দ্রুত ফল পাবেন।
  4.  এই ক্রিম ফ্রিজে একটি ঢাকনাযুক্ত কৌটায় সংরক্ষণ করতে পারবেন ৭ দিন।
  5. এই ক্রিম শুধু রাতে লাগাবেন। দিনে এই ক্রিম cream লাগাবেন না। কারণ হলুদ এবং লেবুর রস সূর্যের আলোর প্রভাবে ত্বকে পোড়া দাগের সৃষ্টি করবে।


Popular News