Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Wednesday, May 12, 2021

সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যগে

By on 11:23:00 AM

 রংপুরে ঈদ উপলক্ষে নতুন জামা তুলে দিয়ে এক হাজার সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুর মুখে হাসি ফোটালো মহানগর স্বেচ্ছাসেবকলীগ।


মঙ্গলবার (১১ মে) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরির বিভিন্ন এলাকা থেকে আসা এক থেকে দশ বছর বয়সী কোমলমতী হাজার শিশুর মাঝে নতুন জামা তুলে দেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন ।


শিশুদের মাঝে নতুন জামা বিতরণকালে রমজান আলী তুহিন বাংলা লাইভকে জানান, বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দেশের যেকোন পরিস্থিতিতে এগিয়ে এসে কাজ করে যাচ্ছে। করোনার এই সময়ে আমরা মহানগর স্বেচ্ছাসেবক লীগ রংপু্র নগরে মাস্ক বিতরণসহ কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান, স্বাস্থ্য সচেতনতায় মাইকিং করে আসছি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজ আমরা এক হাজার কোমলমতী শিশুর মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা তুলে দিয়েছি।

এছাড়াও নগরীর বিভিন্ন পথে ঘাটে ও প্রত্যন্ত এলাকায় অসহায় শিশুসহ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম রনি, ফজলুল করিম টুটু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, মোতাকাব্বের হোসেন বাপন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল পাপ্পু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম মিলন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান রাতুল,শিক্ষা বিষয়ক সম্পাদক ছাদেকুল ইসলাম প্রামানিক, সমাজ কল্যাণ সম্পাদক আকিব আহমেদ তুর্য, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাশেদুল সরকার রোমান, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক রিদওয়ান আহমেদ রাফি, মহিলা বিষয়ক সম্পাদক শরিফা আক্তার রেখা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, উপ-প্রচার সম্পাদক প্রণব চক্রবর্তী, উপ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান নাঈম, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হজরত আলী ছোটন, উপ আইন বিষয়ক সম্পাদক ফারজানা উম্মে আবিবা, কার্যনির্বাহী সদস্য নুর মোর্শেদ মিদু, রোকোনুজ্জামান রোকন, আমিরু ইসলাম, আব্দুর রহমান রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Thursday, March 12, 2020

সীমিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান: স্বরাষ্ট্রমন্ত্রী

By on 11:09:00 AM
একাত্তরের কালরাত স্মরণে গণহত্যা দিবস ২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে পুরো দেশ। গতবারের মতই গুরুত্বপূর্ণ ও জরুরি স্থাপনা ছাড়া সারা দেশে ওইদিন রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত এই প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।

এছাড়া বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও সীমিত আকারে করা হবে।
গণহত্য দিবস এবং স্বাধীনতা দিবস পালন নিয়ে বুধবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে হবে। ২৫ ও ২৬ মার্চ পালনকালে ব্যাপক জনসমাবেশকে আমরা নিরুৎসাহিত করছি। ওই দিবস উপলক্ষে কোনো আউটডোরে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও ওভারহেড তোরণ কিছুই করা হবে না। উন্মুক্ত স্থানে জনসমাগম না করার জন্য আমরা নিরুৎসাহিত করছি। এটা করোনাভাইরাসের জন্য, এটা যাতে আর না ছড়ায়।

তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সাভারে আসা-যাওয়াসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে বরাবরের মতো ‘নিরাপত্তা জোরদার’ থাকবে।  
তিনি আরও বলেন, এই কর্মসূচি সারা দেশে পালনের জন্য দেশবাসীকে অনুরোধ করছি এবং পালনের ব্যবস্থা গ্রহণ করার জন্য বলছি। আমরা গণহত্যা দিবসকে স্মরণ করে এই প্রতীকী কর্মসূচি পালন করব। 
জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের জন্য ২৫ মার্চকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে গণহত্যা দিবস হিসেবে অন্তর্ভুক্তের প্রস্তাবও মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। 
বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান।

Wednesday, February 26, 2020

ববির কর্মদক্ষতায় দ্রুতগতিতে রংপুর সদরের উন্নয়ন প্রকল্পসমুহ

By on 10:59:00 AM
বিশেষ প্রতিনিধি রংপুরঃ

রংপুর বিভাগের মধ্যে সদর উপজেলা পরিষদ এর উন্নয়ন এর দিকে রংপুর এর পুত্রবধূ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর যেমন সুনজর তেমনি বর্তমান ও বিগত দুই বারের  নির্বাচিতসহ পরপর তিন বারের নির্বাচিত আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে রংপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা জামান ববি উপজেলা চেয়ারম্যান হিসেবে সদর উপজেলা এর সমস্ত উন্নয়ন প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান করে যাচ্ছেন। 
তেমনি ২৪ শে ফেব্রুয়ারিতে চন্দনপাট ও খলেয়া ইউনিয়নের ২ টি মাদ্রাসার ওয়াশব্লকের ভিত্তি প্রস্তর স্থাপন, লালচাঁদপুর খায়রুলউলুম বহুমূখী মাদ্রাসার ভবন নির্মানের কাজ পর্যবেক্ষণ, দেবী চৌধূরাণী পল্লী উন্নয়ন কেন্দ্র আয়োজিত হরিজন সম্প্রদায়ের দক্ষতা ও আত্নবিশ্বাস বৃদ্ধিকরন প্রকল্পের আওতায়  বাল্যবিয়ে রোধে প্রশিক্ষণে সবার সাথে অংশ গ্রহণ করে জনগণকে উৎসাহ যোগানো, শলেয়াশাহ পাকা রাস্তা হতে ক্যানেল পর্যন্ত রাস্তা HBB করনে পরিদর্শনসহ একদিনে আরও বেশ কিছু উন্নয়ন কাজ পরিদর্শন করেন। 
এভাবেই প্রতিনিয়ত তিনি নিজে চেষ্টা করেন চলমান উন্নয়ন কাজ গুলো সম্পাদনে যেন কোন প্রকার অধিনিয়ম না হয়"- কেন প্রতিনিয়ত নিজেই উন্নয়ন কাজ পরিদর্শন করেন জানতে চাইলে আমাদেরকে উত্তরে এসব বলেন। 
খোঁজ নিয়ে আরও জানা নাছিমা জামান ববির স্বামী রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  মোঃ সিরাজুল ইসলাম প্রামাণিকও জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড এর সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন এবং জনপ্রতিনিধি এই জুটির রংপুর জেলায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার একটি আস্থাশীল সুনাম আছে।

Tuesday, October 31, 2017

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২১ ডিসেম্বর

By on 4:55:00 PM
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অার তফসিল ঘোষণা করা হবে আগামী ৫ নভেম্বর।মঙ্গলবার নির্বাচন কমিশন ইসি কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।


এর আগে বৈঠকে নির্বাচনের সার্বিক বিষয় উপস্থাপন করে সচিবালয়।  আলোচ্যসূচিতে বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি আলোচনার পর রাখা হয় রংপুর সিটি নির্বাচনের বিষয়টি। এ ছাড়া সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা এবং ভোটকেন্দ্র ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্দেশাবলি হালনাগাদ বিষয়েও সভায় আলোচনা হয়।


ইসির সূত্র জানায়, নভেম্বরের ৫ তারিখ তফসিল ঘোষণা করে ডিসেম্বরের ২১ তারিখ রংপুর সিটিতে ভোটের মাধ্যমে ছয় সিটির ভোট শুরু করবে ইসি। এ ছাড়া রংপুর সিটিতে পরীক্ষামূলকভাবে দুটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Wednesday, September 7, 2016

১০ টাকা দরে চাল দিবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

By on 2:13:00 PM
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ পরিবারের জন্য ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার সকালে কুড়িগ্রামের চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে কোনো মানুষ যেন দরিদ্র না থাকে… বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধ হবে- সে লক্ষ্যে আমরা এই কর্মসূচি চালু করেছি।


‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই- স্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচিতে হতদরিদ্রদের মাঝে বছরে সাড়ে সাত লাখ টন চাল বিতরণ করা হবে।  হতদরিদ্র ৫০ লাখ পরিবার মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই পাঁচ মাস এই সুবিধা পাবে। ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি পর্যন্ত চাল কিনতে পারবে তারা। নারী, বিধবা ও প্রতিবন্ধী নারী প্রধান পরিবারকেই প্রাধান্য দেওয়া হবে এ কর্মসূচিতে। এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সংশ্লিষ্ট কমিটি প্রতি ৫০০ পরিবারের জন্য একজন করে ডিলার নিয়োগ দিচ্ছে। আর সুবিধাভোগী প্রত‌্যেক পরিবারকে দেওয়া হচ্ছে একটি করে কার্ড। সেই কার্ড তুলে দিয়েই কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী।  

 
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা বাসন্তী রানী, ফাতেমা বেগম, হালিমা বেগম, জিয়ারা খাতুন, মালতী রায়, রশিদা, ফরিদউদ্দিন, আব্দুল হক, আজিজুল হক, জাহাঙ্গীর আলম, আবু বক্কর সিদ্দিক, খালেক উদ্দিন, আমজাদ হোসেন, মোস্তফা আলী, আবু জাফর সিদ্দিক ও আব্দুল খালেকের হাতে ১০টাকা কেজির চালের কার্ড তুলে দেন তিনি। এ সময় কয়েকজন নারীকে প্রধানমন্ত্রীর মুখে হাত বুলিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। প্রধানমন্ত্রীও তাদের মাথায় হাত বুলিয়ে দেন।  

শেখ হাসিনা বলেন, একটা মানুষ কষ্টে থাকবে না, একটা মানুষ না খেয়ে থাকবে না, একটা মানুষ গৃহহীন থাকবে না। বন্যায় যাদের ঘরবাড়ি গেছে তাদেরটা তৈরি করে দেওয়ার কথা বলেছি জেলা প্রশাসনকে। মানুষের জন্য কাজ করার অঙ্গীকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি করি কাদের জন্য? আপনাদের জন্য। দেশের মানুষ যেন কষ্টে না থাকে সেজন্য। 

কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস জানায়, জেলায় মোট এক লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার খাদ্যবান্ধব কার্ডের মাধ্যমে এ কর্মসূচির সুফল পাবে। এর মধ্যে চিলমারীর আট হাজার ২১টি দরিদ্র পরিবারকে এই কার্ড দেওয়া হয়েছে। কুড়িগ্রাম সদরে ১৭ হাজার ৭২২টি, নাগেশ্বরীতে ২৪ হাজার ২০টি, ভুরুঙ্গামারীতে ১৩ হাজার ৯৮৫টি, ফুলবাড়ীতে ৯ হাজার ২৯৮টি, রাজারহাটে ১০ হাজার ৬০২টি, উলিপুরে ২৪ হাজার ২০৮টি, রৌমারীতে ১২ হাজার ৬৮৫টি এবং রাজীবপুর উপজেলায় ৪ হাজার ৭৩৮টি কার্ড বিতরণ প্রক্রিয়াধীন। চাল বিক্রির জন্য জেলায় ২৪৭ জন সম্ভাব্য ডিলারের মধ্যে ১২৬ জনকে ইতোমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে। 

শেখ হাসিনা বলেন, আমার একটা প্রতিজ্ঞা ছিল… সুযোগ পেলে বাংলাদেশের মানুষের ক্ষুধা-দারিদ্র দূর করার জন্য কাজ করব। তাতে জাতির পিতার আত্মা শান্তি পাবে। আমরা দুঃস্থদের সাহায্য দিচ্ছি। কিন্তু দুঃস্থ মানুষ, দুঃস্থ থাকুন সেটা আমরা আর চাই না। সেটা থেকে মুক্ত মিলছে এখন।

কুড়িগ্রামসহ বৃহত্তর রংপুর এলাকায় উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা বলতে চাই, এ অঞ্চলে আর কোনো দুর্ভিক্ষ হবে না, মঙ্গা হবে না কেউ না খেয়ে দুঃখে কষ্টে থাকবে না। পাশাপাশি মানুষের স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছি।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ‌্য মন্ত্রণালয়ের সচিব এ এম বদরুদ্দোজা স্বাগত বক্তব্য দেন। তিনি জানান, সরকার প্রতি কিলোগ্রাম চালে ২৭ টাকা ভর্তুকি দিচ্ছে। সরকারকে মোট দুই হাজার ১০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। 

সভাপতির বক্তব্যে মন্ত্রী কামরুল ইসলাম বলেন, হতদরিদ্রদের মাঝে বছরে পাঁচ মাস এই চাল দেওয়া হবে। যখন কাজের একটু অভাব থাকে তখন।কোনো রকম ভুল-ত্রুটি ছাড়া চালিয়ে নেওয়া গেলে সামাজিক নিরাপত্তার এই নতুন কর্মসূচি সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খাদ্য মন্ত্রণালয় ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে অন‌্যদের মধ‌্যে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এ কে এম মাইদুল ইসলাম বক্তব‌্য দেন।

অন‌্যদের মধ‌্যে কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ মোহাম্মদ রুহুল আমিন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সফুরা বেগম, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মনজু মণ্ডল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আলী, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে কুড়িগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী। থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার পর তিনি কর্মসূচির উদ্বোধন করেন।

Wednesday, July 13, 2016

উলিপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন

By on 11:29:00 AM
তৌহিদ আনাম : কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

Friday, June 10, 2016

জাপার উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা

By on 12:25:00 AM

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ পার্টির নতুন কমিটিতে ৯ জন উপদেষ্টা এবং ১৮ জন ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

Popular News