Showing posts with label বিঞ্জান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিঞ্জান ও প্রযুক্তি. Show all posts

Sunday, October 22, 2017

অর্থ লেনদেন করবেন ফেসবুক মেসেঞ্জার দিয়ে।

By on 1:11:00 PM

মেসেঞ্জার থেকে পেপ্যাল ব্যবহার করে কেনাকাটা এবং বিল পরিশোধের সুবিধা গত বছর যুক্ত করেছিল ফেসবুক। এবার এতে যুক্ত করা হয়েছে পেপ্যাল ব্যবহার করে মেসেঞ্জার থেকেই বন্ধুকে অর্থ পাঠানোর সুবিধাও।


চালু হওয়া এ ফিচারটি মেসেঞ্জারের নিচের দিকে থাকা প্লাস আইকনে ক্লিক করলেই পাওয়া যাবে। দ্বৈত চ্যাটের পাশপাশি গ্রুপ চ্যাটেও ফিচারটি ব্যবহার করা যাবে।
এই ফিচারটি চালুর পাশাপাশি মেসেঞ্জারেই গ্রাহক সেবা দেওয়ার জন্য মেসেঞ্জার বট চালু করেছে পেপ্যাল। এর মাধ্যমে মেসেঞ্জার থেকে বের না হয়েই পেপ্যাল অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন সাহায্য পাওয়া যাবে।

মেসেঞ্জারকে একটি আলাদা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করার অংশ হিসেবে এতে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল সার্ভিস যুক্ত করা হয়। ২০১৫ সালে প্রথম মেসেঞ্জারে পেমেন্ট ফিচার যুক্ত করা হয়েছিল। এ বছরের এপ্রিলে এতে যুক্ত করা হয় ‘পিয়ার টু পিয়ার’ পেমেন্ট সুবিধা। এর ফলে একজন ব্যবহারকারী খুব সহজেই বন্ধুদের কাছে অর্থ পাঠাতে পারেন।
এর বাইরে ‘এম’ নামের একটি কৃত্তিম বুদ্ধিমত্তা ভিত্তিক পেমেন্ট সিস্টেমও চালু করে ফেসবুক যার মাধ্যমে বন্ধুদের টাকা পাঠানো এবং পেমেন্ট রিকুয়েস্ট পাঠানো সম্ভব।

Monday, October 9, 2017

১৯ অক্টোবর আসছে বাংলাদেশে ‘পেপাল’

By on 5:53:00 PM



দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ফ্রিল্যান্সাররা পেপাল সেবার জন্য অপেক্ষা করেছেন। অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশে চালু হচ্ছে ১৯ অক্টোবর। বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭–এর দ্বিতীয় দিন পেপাল সেবা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানান, সোনালী, রূপালী ব্যাংকসহ নয়টি ব্যাংকে পেপাল সেবা পাওয়া যাবে। বেশ কিছুদিন ধরেই পেপাল কর্তৃপক্ষ বাজার যাচাইসহ নানা পরীক্ষা চালিয়েছে। সম্ভাবনাময় বাংলাদেশের কথা ভেবে বাংলাদেশে পুরোপুরি পেপাল সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা উপকৃত হবেন। এ ছাড়া রেমিট্যান্স আসার হার বাড়বে। ডিজিটাল ট্রানজেকশন বাড়বে।
জুনাইদ আহমেদ বলেন, ‘ডিজিটাল লেনদেন, ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি আমরা। ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এ ধরনের সেবা চালু করা গুরুত্বপূর্ণ। পেপাল চালু হওয়ায় নয়টি ব্যাংকের ১২ হাজার শাখা থেকে সেবা পাওয়ার সুযোগ হবে।’
চলতি বছরের এপ্রিল মাসে দেশে পেপাল চালুর জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। বাংলাদেশে দ্রুত কার্যক্রম শুরু করার আহ্বানে সাড়া দেয় প্রতিষ্ঠানটি। পেপাল-জুমের ক্যালিফোর্নিয়ার সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে পেপালের জুম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা জুলিয়ান কিং।
পরে মে মাসে দেশে পরীক্ষামূলকভাবে পেপালের সেবা (জুম) চালু করে সোনালী ব্যাংক। ব্যাংকটির সব কটি শাখায় সেবাটি দেওয়ার জন্য একটি পরিপত্র জারি করা হয়। এতে শুরুতে বৈদেশিক রেমিট্যান্স আহরণ ও বিতরণ কার্যক্রম চালুর কথা বলা হয়। তবে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের অর্থ লেনদেনের সুবিধা ছিল না।
জুনাইদ আহমেদ জানান, দীর্ঘদিন ধরেই পেপাল সেবাটি চালু করার চেষ্টা ছিল। এবারে ডিজিটাল বাংলাদেশের সফলতার পালকে আরেকটি মুকুট যুক্ত হলো। এতে রেমিট্যান্স বাড়বে।
বাংলায় গুগলের সেবা ও ফেসবুকের প্রশিক্ষণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘১৬ কোটি মানুষের দেশ আমাদের। এখানকার জনসংখ্যার বেশির ভাগ তরুণ। ডিজিটাল বাংলাদেশ এখন বিশ্বে প্রশংসিত। গুগল-ফেসবুকের অনেক সেবা তাই বাংলাদেশে আসছে। ফেসবুক বাংলাদেশে ১০ হাজার তরুণকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেবে। ২০২১ সাল নাগাদ তথ্যপ্রযুক্তিতে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রার পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতিমূলক কাজের অংশ এগুলো।’ সুত্র: প্রথম আলো!

Wednesday, April 19, 2017

যেভাবে পরিষ্কার করবেন হেডফোন

By on 2:49:00 PM

দীর্ঘদিন ব্যবহারের কারণে শখের হেডফোনটি নোংরা হয়ে গেছে? ঝটপট পরিষ্কার করে ফেলুন। জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন হেডফোন-

Sunday, March 5, 2017

৫টি কৌশল ক্ষতিকর ইমেইল এটাচমেন্ট সনাক্ত করার

By on 12:56:00 PM
ইন্টারনেট ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে ইমেইল একটি অবিছেদ্দ অংশ। যোগাযোগ, নিউজলেটার সাবস্ক্রিপশন, সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি সহ আরও

Sunday, February 19, 2017

জেডটিই প্রথম গিগাবিট স্মার্টফোন আনছে বাজারে.......

By on 2:44:00 AM

স্পেনের বার্সেলোনায় মুঠোফোন ও আনুষঙ্গিক প্রযুক্তির প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) শুরু হচ্ছে ২৭ ফেব্রুয়ারি। আসন্ন এই মেলায় টেলিযোগাযোগ পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেডটিই প্রথম ‘গিগাবিট স্মার্টফোন’ বাজারে ছাড়ার ঘোষণা দেবে। এক

বেলুনের মাধ্যমে হাতের নাগালে দ্রুতগতির ইন্টারনেট সেবা....!

By on 1:33:00 AM
আকাশে থাকবে বেলুন নেটওয়ার্ক আর হাতের নাগালে থাকবে দ্রুতগতির ইন্টারনেট। 
প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইন্টারনেট সুবিধার জন্য অবকাঠামো তৈরি অসম্ভব সেখানে বেলুন উড়িয়ে ইন্টারনেট সেবা দেওয়া যাবে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের এই পরিকল্পনা পরীক্ষামূলক পর্যায় অতিক্রম করে এখন বাস্তবের পথে। 

Friday, February 17, 2017

ওজন কমানো নিয়ে প্রচলিত কিছু ভূল ধারণা

By on 11:13:00 AM
সুন্দর আকর্ষণীয় শারীরিক গঠনের জন্য সবাই ওজন কমাতে চায়। আর তাই যে যা বলে তাই শুনেই ওজন কমানোর মরিয়া হয়ে ওঠেন অনেকেই। আর তাই বেশিরভাগ ক্ষেত্রেই নানান ভুল পদ্ধতি এবং ভ্রান্ত ধারণাকে সম্বল করেই ওজন কমানোর কসরত চলে। ফলে আশানুরূপ ফলাফলও পাওয়া যায় না। ওজন কমানোর ব্যাপারে বেশ কিছু ভ্রান্ত ধারণা অনেকেই পোষণ করেন। জেনে নিন ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে।
না খেলে ওজন কমে
অনেকেই ওজন কমানোর জন্য উঠে পরে লেগে যান। আর তাই খুবই অস্বাস্থ্যকর ডায়েট করেন অনেকেই। সকালের নাস্তা বাদ দিয়ে কিংবা রাতের খাবার একেবারেই বাদ দিয়ে দেন কেউ কেউ। কিন্তু ওজন কমাতে হলে প্রতি দুই ঘন্টা পর খেতে হবে। এক্ষেত্রে কম ক্যালোরিযুক্ত খাবার বেছে নিতে হবে। একেবারে খাবার বাদ দিয়ে দিলে ওজন কমবে না বরং আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এবং শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে। এছাড়াও একবেলার খাবার বাদ দিলে পরের বেলা প্রয়োজনের থেকে বেশি খাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
কার্বোহাইড্রেট বাদ না দিলে ওজন কমে না
আমাদের শরীরকে কার্যক্ষম রাখার জন্য এবং শক্তি যোগানোর জন্য অন্যতম একটি উপাদান হলো কার্বহাইড্রেট। অনেকেই ওজন কমানোর জন্য কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দিয়ে ফেলেন। ফলে শরীর দূর্বল হয়ে পড়ে এবং কার্যক্ষমতা কমে গিয়ে আলস্য নিয়ে আসে। তাই কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ না দিয়ে ওটমিল, লাল চাল, লাল আটা খাওয়ার অভ্যাস করুন পরিমিত পরিমাণে। প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এগুলো ওজন কমাতে সহায়তা করবে।
স্লিমিং পিল বা স্লিমিং টি ওজন কমায়
ওজন কমানোর জন্য স্লিমিং পিল বা স্লিমিং টি কখনোই খাওয়া উচিত না। কারণ এগুলো আপনার শরীরের জন্য হুমকি হয়ে দাড়াতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব প্রোডাক্ট ব্যবহার করলে কিডনি কিংবা লিভারের ক্ষতি হতে পারে।
ডায়েট ফুড ওজন কমায়
যারা ওজন কমাতে চান তাদের অনেকেরই ডায়েট কোল্ড ড্রিংক, সুগার ফ্রি খাবার কিংবা লো ফ্যাট খাবারের প্রতি আকর্ষণ আছে। যেসব খাবার আর্টিফিসিয়াল সুগার ব্যবহার করা হয় সেগুলো পরিহার করাই ভালো। কারণ আর্টিফিসিয়াল সুগারে যেসব ক্ষতিকর উপকরণ থাকে সেগুলো কিডনির জন্য ক্ষতিকর। এছাড়াও নিয়মিত এইধরণের খাবার খেলে ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায়।

Thursday, October 27, 2016

ভবিষ্যতের স্মার্টফোন "শিয়াওমির"

By on 12:55:00 AM

অনেকে বলেন, আইফোন সব সময় অনুকরণীয়। স্যামসাংও পিছিয়ে নেই। তবে শিয়াওমির ‘মি মিক্স’ নামের একটি স্মার্টফোনের ধারণা প্রকাশ করার পর থেকে অনেকেরই সে ধারণা বদলাতে শুরু হয়েছে। কারণ এই ফোনটির নকশায় ‘ভবিষ্যৎ’-এর আভাস আছে বলে উল্লেখ করছে শিয়াওমি।

বিখ্যাত ফরাসি নকশাবিদ ফিলিপ স্টার্কের নকশা করা স্মার্টফোনটি শুধু ধারণায় সীমাবদ্ধ না থেকে বাজারে আসছে আগামী মাসেই। আইফোন ও স্যামসাংকে অনুকরণের বাইরে এই প্রথম শিয়াওমি তাদের নিজ প্রচেষ্টার বাস্তব রূপ দিচ্ছে মি মিক্সের মাধ্যমে। ফোনটির দাম প্রায় ৫৪০ ডলার হবে বলে জানা গেছে।
মি মিক্সের প্রধান বৈশিষ্ট্য হলো, এতে ৬.৪ ইঞ্চির এজ-টু-এজ পর্দা থাকবে। অর্থাৎ বেজেল বা পর্দা বাইরে ফাঁকা অংশ তিনদিকে থাকছে না। পর্দার তিন দিকে বাঁকানো থাকবে। এ ছাড়া পর্দাটা থাকবে ফোনের ৯১.৩ শতাংশজুড়ে।
শিয়াওমি জানিয়েছে, ফোনটিতে ২০৪৮ x ১০৮০ রেজল্যুশন এবং ১৭:৯ অনুপাতের পর্দা ব্যবহার করা হয়েছে। ফোনটির কাঠামো তৈরিতে সিরামিক ব্যবহার করা হয়েছে। যার ফলে ফোনটিতে সহজে দাগ পড়বে না।
আরেকটি বড় পরিবর্তন হলো ৫ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা পর্দার ওপরে না রেখে নিচের দিকে যুক্ত করা হয়েছে। আর পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
এ ছাড়া ৪ এবং ৬ গিগাবাইট র‍্যামের আলাদা দুটি সংস্করণ আনছে শিয়াওমি। তথ্যধারণের ক্ষেত্রেও কৃপণতা করেনি শিয়াওমি। ১২৮ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরির মডেল পাওয়া যাবে। ৪৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে। আগামী নভেম্বরে ফোনটি ছাড়া হবে

Saturday, October 1, 2016

চীনে অ্যাপল গবেষণাগার বানাচ্ছে

By on 9:31:00 AM
হার্ডওয়্যারসহ উন্নত প্রযুক্তি উদ্ভাবনে সাড়ে চার কোটি মার্কিন ডলার খরচ করে চীনের বেইজিংয়ে একটি গবেষণা ও উন্নয়নকেন্দ্র তৈরি করছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। অ্যাপলের মূল পণ্য আইফোন চীনের বিভিন্ন কারখানায় তৈরি হয়।

বাজার গবেষকেরা বলছেন, চীনের বাজারে আইফোনের বাজার পড়ে গেছে। বাজারে অবস্থান শক্ত করতে চীনে এটাই অ্যাপলের এ ধরনের প্রথম উদ্যোগ।

অ্যাপলের গবেষণা কেন্দ্রটি হবে বেইজিংয়ের সিলিকন ভ্যালিখ্যাত জংগুয়ানকুন সায়েন্স পার্কে। এই পার্কটির কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের সাইট ওয়েবুতে লিখেছে, চীনে সরাসরি বিনিয়োগ হিসেবে এটাই অ্যাপলের প্রথম গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। ভবিষ্যতে এ কেন্দ্র থেকে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, টেলিকমিউনিকেশন, ভিডিও-অডিও যন্ত্রপাতি, ইলেকট্রনিক পণ্য, তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য উন্নত প্রযুক্তি নিয়ে গবেষণা করা হবে। এখানে ৫০০ কর্মী কাজ করবেন।

বিশ্লেষকেরা বলছেন, চীনের এই গবেষণা ও উন্নয়নকেন্দ্র অ্যাপলকে চীনা ক্রেতাদের আরও কাছে আনবে।

Friday, September 23, 2016

মেমোরি কার্ডও এক টেরাবাইট (স্যানডিস্কের )

By on 10:08:00 AM
২০০০ সালে ৬৪ গিগাবাইট ডেটা ধারণক্ষমতার মেমোরি কার্ড তৈরির ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিল স্যানডিস্কের মূল প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটাল। ১৬ বছর পর এবার এক টেরাবাইটের মেমোরি কার্ড তৈরির ঘোষণা দিয়ে আবার চমকে দিল প্রতিষ্ঠানটি। আকারে কিন্তু একটুও পরিবর্তন আসেনি।


জার্মানির কোলন শহরে ২০ সেপ্টেম্বর শুরু হয়েছে ফটোকিনা ২০১৬ ক্যামেরা পণ্য প্রদর্শনী। সেখানেই সোমবার স্যানডিস্কের নতুন এই মেমোরি কার্ডের পরীক্ষামূলক সংস্করণ (প্রোটোটাইপ) দেখানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েস্টার্ন ডিজিটালের ভাইস প্রেসিডেন্ট (পণ্য ব্যবস্থাপনা) দীনেশ বাহাল উল্লেখ করেন, ছবি তোলার সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শন করা আমাদের জন্য খুবই রোমাঞ্চকর।
২০১৪ সালে এই ফটোকিনা প্রদর্শনীতেই ৫১২ গিগাবাইটের এক মেমোরি কার্ড দেখিয়েছিল ওয়েস্টার্ন ডিজিটাল। দ্বিগুণ ক্ষমতার মেমোরি কার্ডটি বর্তমানে উচ্চমানের বিষয়বস্তু সংরক্ষণের মাইলফলক বলে উল্লেখ করেন দীনেশ বাহাল।



সেই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ ছিল, ‘বছর কয়েক আগেই এক টেরাবাইট মেমোরি কার্ডের ধারণা অসম্ভব বলে মনে হতো। আমরা এখন এমন এক পর্যায়ে আছি, যা এই অসম্ভবকে সম্ভব করেছে।’
আমেরিকান সোসাইটি অব সিনেমাটোগ্রাফার্সের সদস্য ও স্টারগেট স্টুডিওসের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম নিকলসন বলেন, এক টেরাবাইটের মতো উচ্চক্ষমতার মেমোরি কার্ডের সাহায্যে ক্যামেরায় শুধু যে বেশি ছবি ধারণ করা যাবে তা-ই নয়, মেমোরি কার্ড না বদলিয়েই কোনো ধরনের ঝামেলা ছাড়া একটানা ছবি তোলা যাবে।


পরীক্ষামূলক সংস্করণ হওয়ায় মূল্য সম্পর্কে এখনো কিছু উল্লেখ করা হয়নি। তবে ৫১২ গিগাবাইটের এসডি কার্ডটি বিক্রি শুরু হয়েছিল ৮০০ ডলার থেকে। আর তাই ধরেই নেওয়া যায় দ্বিগুণ ক্ষমতার এই মেমোরি কার্ড কিনতে আরও বেশি ডলার খরচ করতে হবে।

Tuesday, September 6, 2016

ফুসফুসের রোগ থেকে ভাল হওয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা

By on 11:40:00 AM

ফুসফুসের রোগ নিখুঁতভাবে নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করা যেতে পারে। সম্প্রতি বেলজিয়ামের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। গবেষকেরা বলছেন, মেশিন লার্নিং বা কৃত্রিম বৃদ্ধিমত্তা অ্যালগারিদম ব্যবহার করে তথ্য বিশ্লেষণ করতে সক্ষম। 

গবেষকেরা একটি অ্যালগারিদম প্রক্রিয়া তৈরি করেছেন। এই অ্যালগারিদম ফুসফুসের রোগ নির্ণয় ও চিকিৎসাসংক্রান্ত সম্ভাব্য পরামর্শ দিতে পারে। 

গবেষকেরা প্রথমবারের মতো ফুসফুসের কার্যকারিতা পরীক্ষা করেছেন—এমন ৯৬৮ জন ব্যক্তির তথ্য বিশ্লেষণ করে এ গবেষণা করেন। সম্প্রতি লন্ডনে ইউরোপিয়ান রেসপাইরেটরি সোসাইটির আন্তর্জাতিক সম্মেলনে এ গবেষণাসংক্রান্ত ফলাফল জানানো হয়। 

বেলজিয়ামের লুভেন বিশ্ববিদ্যালয়ের গবেষক উইম জ্যানসেন্স বলেন, নিখুঁত রোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সাহায্য করতে পারে। 

বর্তমানে চিকিৎসকেরা ফুসফুসের রোগ নির্ণয়ে জনসংখ্যাভিত্তিক বিভিন্ন প্যারামিটার বা ধ্রুবকের ফল ধরে তথ্য বিশ্লেষণ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আরও নিখুঁত তথ্য বিশ্লেষণ করে। 


তথ্যসূত্র: আইএএনএস।

Monday, September 5, 2016

তথ্য উদ্ধারের একজন কর্মী

By on 1:07:00 PM
বলা নেই কওয়া নেই, হুট করে একদিন দেখলেন, কম্পিউটারের হার্ডডিস্কে সমস্যা দেখা দিয়েছে, আর কাজ করছে না। কিংবা কোনো কারণে হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেল। আর ভাবতে লাগলেন, আহা! সব ফাইল-ডকুমেন্টস বুঝি হারিয়ে গেল।


দরকারি ফাইল হারিয়ে গেলে বেশ বিপদেই পড়তে হয়। এ ধরনের সমস্যা, অর্থাৎ ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে যাওয়া ডিজিটাল মেমোরি যন্ত্র বা হার্ডডিস্ক ড্রাইভ থেকে তথ্য পুনরুদ্ধারের সেবা দিচ্ছে মাহবুব হোসেনের প্রতিষ্ঠান ডেটা রিকভারি স্টেশন (ডিআরএস)। বছর দুয়েক ধরে এ সেবা দিচ্ছে দেশীয় এই প্রতিষ্ঠান। মাহবুব বলছিলেন, ‘মানুষের গুরুত্বপূর্ণ প্রমাণপত্র উদ্ধার করে দেওয়ার ইচ্ছা থেকে এ কাজ করছি।’ মাহবুবের শুরুটা আরও আগে। স্কুলজীবন পেরিয়ে মাত্র কলেজে পা রেখেছিলেন। ২০০১ সালের কথা। কম্পিউটারে কোনো সমস্যা হলে নিজে নিজেই সমাধান করার চেষ্টা করতেন। পাশাপাশি অন্যদের সমস্যাও সমাধান করে দিতেন ব্রাহ্মণবাড়িয়ার এ তরুণ। পড়াশোনার পাশাপাশি এই ছিল মাহবুব হোসেনের প্রতিদিনের কাজ। উচ্চমাধ্যমিক শেষ করামাত্রই ২০০৩ সালে যুক্ত হন ইন্টারনেটে। মানে ইন্টারনেটের সংযোগ নেন। এরপর শেখার চেষ্টাটা আরও বাড়িয়ে দেন। কিন্তু এরপর মুখোমুখি হন এমন এক সমস্যার, যেটি তাঁকে এ পেশায় আনতে উদ্বুদ্ধ করেছে বলে জানান তিনি। ৩১ আগস্ট প্রথম আলো কার্যালয়ে যখন এই তরুণের সঙ্গে কথা হচ্ছিল, তখন ঘটনার কালটা ঠিকমতো বলতে না পারলেও জানিয়েছেন, ২০০৪ বা ২০০৫-এর দিকে হবে। তাঁর বাবার কম্পিউটারের হার্ডডিস্ক নষ্ট হয়ে গেলে দুশ্চিন্তায় পড়েন পরিবারের সবাই। বাবা স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক। কোনোভাবেই তথ্য-উপাত্ত পুনরুদ্ধার করতে পারলেন না তাঁরা। আর তখনই এ নিয়ে মাহবুবের কাজ শুরু। সে সময় ইন্টারনেট থেকে সংশ্লিষ্ট কারগরি লেখা পড়তে পড়তে তিনি একপর্যায়ে ডেটা রিকভারি বিশেষজ্ঞদের একটি বৈশ্বিক অনলাইন গ্রুপের সন্ধান পান, যা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন মাহবুব। তারপর ২০০৬ সালে স্যালভেশন ডেটা ম্যাক্সটর ফ্রেমওয়্যার রিপেয়ার নামক সফটওয়্যারের ডস সংস্করণের গ্রাহক হন। পরের বছর গ্রাহক হন উইন্ডোজ সংস্করণের। সে থেকেই মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে মাহবুব কাজ শুরু করেন ডেটা পুনরুদ্ধারের। পাশাপাশি চালিয়ে যান নিজের পড়াশোনা। রাজধানীর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০১২ সালে চাকরি নেন দেশের একটি বেসরকারি বিমান সংস্থায়। খুব বেশি দিন থিতু হতে পারেননি সেখানে। গ্রাহকদের কাজের অনুরোধে চাকরি ছেড়ে এবার প্রতিষ্ঠা করেন ডেটা রিকভারি স্টেশন—ডিআরএস । আর রাজধানীতেই সংশ্লিষ্ট প্রযুক্তির হার্ডওয়্যার ও সফটওয়্যার বিদেশ থেকে এনে ২০১৪ সালে গড়ে তুলেছেন গবেষণাগার। তারপর ২০১৫ সালে চীনভিত্তিক ডেটা রিকভারি প্রযুক্তি প্রস্তুতকারক ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ‘ডলফিন ডেটা ল্যাব’ থেকে মাহবুব পান ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স’। বর্তমানে দেশের একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানকে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে ডেটা পুনরুদ্ধার করতে ব্যয় হয় অনেক টাকা। আর ডিআরএসে সেবা নিতে হার্ডডিস্কের ক্ষতির ওপর নির্ভর করে খরচ পড়বে ১ হাজার ৫০০ থেকে ৪০ হাজার টাকা। সাধারণত হার্ডডিস্কের ক্ষতির ধরনের ওপর নির্ভর করে ৮৫-৯৫ শতাংশ পর্যন্ত ডেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়। ভবিষ্যতে দেশে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করতে চান মাহবুব, যেখানে তরুণেরা এ সম্পর্কে শেখার সুযোগ পাবেন।

Sunday, September 4, 2016

দুর্বল পেশী নড়াচড়ায় সহায়তা করবে 'ভিগর'

By on 7:23:00 PM

দুর্বল পেশী নড়াচড়ায় সহায়তা করবে 'ভিগর'









Sunday, July 31, 2016

ব্যাটারি পরীক্ষায় স্যামসাং শীর্ষে

By on 11:31:00 AM
ব্যাটারির চার্জের স্থায়িত্বের পরীক্ষায় এগিয়ে আছে স্যামসাং গ্যালাক্সি এস৭ এবং গ্যালাক্সি এস৭ এজ স্মার্টফোন দুটি আজকাল অনেক ক্ষেত্রেই যেমনশর্ত প্রযোজ্য

Saturday, July 16, 2016

বাংলাদেশে পেপ্যাল আসছে

By on 11:13:00 AM
আন্তর্জাতিক অনলাইন লেনদেন ব্যবস্থা পেপ্যালের সঙ্গে চুক্তি করেছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক। ফলে আগামী মাস থেকেই পেপ্যালের সেবা মিলতে পারে বাংলাদেশে। দীর্ঘদিন থেকেই বাংলাদেশে পেপ্যালের সেবা চালুর দাবি ছিল।

Thursday, July 14, 2016

ল্যাপটপের কি–বোর্ড যখন কাজ করে না

By on 10:55:00 AM
ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীদের বড় সমস্যা হঠাৎ কি-বোর্ড কাজ না করা। যন্ত্রাংশ বা সফটওয়্যারের কারণে কি-বোর্ড কাজ করতে চায় না কখনো কখনো। কিন্তু কি-বোর্ডে কখনো বেশি চাপ পড়লে বা অসাবধানতায় এর ওপর তরল পদার্থ পড়লে কি-গুলো শর্ট হয়ে যায়। তবে যন্ত্রাংশের বড় ধরনের সমস্যা না হলে কিছু পদক্ষেপ নিলে ল্যাপটপের কি-বোর্ডকে আবার কার্যকর করা যায়।


যা করবেন 
ডিভাইস সফটওয়্যার চেক: স্টার্ট মেন্যুতে devmgmt.msc লিখুন। ডিভাইস ম্যানেজার এলে তাতে ক্লিক করে খুলুন। অনেক সময় হার্ডওয়্যারগত সমস্যায় কি-বোর্ড ড্রাইভ এখানে লুকিয়ে থাকে। তাই ডিভাইস ম্যানেজারের View মেন্যুতে ক্লিক করে Show hidden devices-এ ক্লিক করুন। এবার এই তালিকার Keyboards-এ ডবল ক্লিক করলে আপনার ল্যাপটপের ডিভাইসের নাম দেখতে পাবেন। এখানে হলুদ ত্রিভুজের মধ্যে বিস্ময়বোধক চিহ্ন দেখা গেলে ল্যাপটপ নির্মাতার ওয়েবসাইটে গিয়ে ল্যাপটপের মডেল দিয়ে ড্রাইভার খুঁজে নিয়ে তার সর্বশেষ সংস্করণ নামিয়ে ব্যবহার করলে কি-বোর্ড সচল হয়ে যাবে। না হলে কি-বোর্ড ড্রাইভারে ডান ক্লিক করে Uninstall-এ ক্লিক করুন। আনইনস্টল শেষে Action মেন্যুতে ক্লিক করলে Scan for hardware changes-এ ক্লিক করুন। এবার কম্পিউটার আবার চালু (রি-স্টার্ট) করুন তাহলে কি-বোর্ড পুনরায় ইনস্টল হয়ে আবার কাজের উপযোগী হবে।
বায়োস সেটিংস: কম্পিউটার রি-স্টার্ট করে কি-বোডের্র Esc চেপে ধরে থাকুন। যদি স্টার্ট-আপ মেন্যু না আসে তাহলে বুঝতে হবে কি-বোডের্র হার্ডওয়্যার সমস্যা। সে জন্য এক্সটার্নাল কি-বোর্ড লাগিয়ে নিয়ে আবার Esc key চেপে ধরে রাখুন স্টার্ট-আপ মেন্যুর পর্দা আসা পর্যন্ত। এইচপির ল্যাপটপের জন্য স্টার্ট-আপ মেন্যু এলে F10 key চেপে বায়োসে (অন্য ব্র্যান্ড ব্যবহারকারীরা তাদের ল্যাপটপের বায়োস কি চেপে) ঢুকুন। এবার F5 চাপলে load the default settings করুন। F10 কি চাপলে সেটিংস সেভ হয়ে কম্পিউটার পুনরায় চালু করলে অনেক সময় কি-বোর্ড ঠিক হয়ে যায়। এ ছাড়াও সফটওয়্যারগত সমস্যায় কি-বোর্ড কাজ না করলে উইন্ডোজের সিস্টেম রিস্টোর করে দেখতে পারেন। অনেক সময় তৃতীয় পক্ষের কিছু সফটওয়্যারের জন্য কি-বোর্ড কাজ করে না। তাই জেনে-বুঝে সফটওয়্যার ইনস্টল করুন প্রয়োজনে ভালো মানের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার স্ক্যান করে নিন। আবার কি-বোর্ডের ভেতর ময়লা জমে গেলে কি আর কাজ করে না। তাই ল্যাপটপ বন্ধ অবস্থায় কি-গুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখতে পারেন। প্রয়োজনে উইন্ডোজের অন-স্ক্রিন কি-বোর্ড ব্যবহার করতে পারেন।

Popular News