Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Tuesday, March 10, 2020

করোনার ওষুধ আবিষ্কার, বাজারে ছাড়ার অনুমতি

By on 4:50:00 PM
অবশেষে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেছে মার্কিন গবেষকরা। আবিষ্কৃত ওষুধ প্রয়োগ করে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। ওষুধটি প্রাথমিক ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন।

অন্যদিকে ফ্যাপিলাভির নামে আরেকটি অ্যান্টিভাইরাল নভেল করোনা ভাইরাসের চিকিৎসা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে চীন। চীনের ঝেঝিয়াং প্রদেশের সরকার ফ্যাপিলাভির অ্যান্টিভাইরালটি বাজারজাতকরণের অনুমতি দিয়েছে। করোনা ভাইরাসের এটিই প্রথম কোনো প্রতিষেধক যা দেশটির ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশনেরও অনুমোদন পেয়েছে।
গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়। তবে তার চিকিৎসা শুরু হয় স্নোহোমিশ হেলথ ডিস্ট্রিক্টে। ওই হাসপাতালে অ্যাডিসন এবং উইলকারসনসহ কয়েকজন দক্ষ ডাক্তারকে নিয়ে একটি দল গঠন করা হয়।
অ্যাডিসনের দলটি হাসপাতালে বায়োহ্যাজার্ড টিম আইসোলেশন ইউনিট তৈরি করে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে সেখানে স্থানান্তর করা হয়।
অ্যাডিসন বলেন, ‘ইন্ট্রাভেনাসের থেরাপি দেয়ার মতো আমরা প্রতিদিন যা যা করছিলাম তাতে মনে হচ্ছিল যে, অবস্থা বেশ জটিল। আমাদের দুই জোড়া গ্লাভস পরতে হচ্ছিল। এটা তো ছিল ভিন্ন ভিন্ন দক্ষতাসম্পন্ন মানুষের কাজ। কিন্তু আমাদের সব করতে হচ্ছিল। এমন সুরক্ষিত পোশাক-পরিচ্ছেদ আমাদের শিরাগুলোকেও মুক্তি দিচ্ছিল না।’
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের চিকিৎসকদের সঙ্গে এ নিয়ে আলোচনা করে ওই বিভাগের প্রধান যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ওষুধ প্রশাসনের কাছ থেকে পরীক্ষামূলকভাবে ‘রেমডেসিভির’ অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগের অনুমোদন পান। অনুমতি পাওয়ার পর তারা করোনা ভাইরাসের বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে একটি অ্যান্টিভাইরালের ব্যবহার শুরু করে। ওষুধটি তৈরি করে ক্যালিফোর্নিয়াভিত্তিক গিলিড ফার্মাসিটিউক্যালস।
ওই চিকিৎসক দলের প্রধান ছিলেন দিয়াজ নামে এক ডাক্তার। তিনি বলেন, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর তিনি যে অ্যান্টিভাইরাল ব্যবহারের অনুমোদন পান তা ওই রোগীর ওপর প্রয়োগের কয়েক দিন পর তার জ্বর কমতে শুরু করে এবং তিনি সুস্থ বোধ করেন। জানুয়ারি ৩১ থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে ওই রোগী বাড়ি ফেরেন।
মার্কিন এ চিকিৎসক বলেন, ‘এটাই করোনাভাইরাসের চিকিৎসা হিসেবে প্রথম এবং একমাত্র সফলতা হলেও এ পদ্ধতি যে কাজ করছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।’
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট, চায়না ডেইলি।

Saturday, July 16, 2016

বাংলাদেশে পেপ্যাল আসছে

By on 11:13:00 AM
আন্তর্জাতিক অনলাইন লেনদেন ব্যবস্থা পেপ্যালের সঙ্গে চুক্তি করেছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক। ফলে আগামী মাস থেকেই পেপ্যালের সেবা মিলতে পারে বাংলাদেশে। দীর্ঘদিন থেকেই বাংলাদেশে পেপ্যালের সেবা চালুর দাবি ছিল।

তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা, নিহত ৬০

By on 11:04:00 AM

আন্তর্জাতিক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সেনাবাহিনীর একাংশ ট্যাংক ও যুদ্ধবিমান নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে।

Friday, July 15, 2016

ফ্রান্সে ট্রাক হামলায় নিহত ৮০ জন

By on 11:57:00 AM
আন্তর্জাতিক: ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের আতশবাজির উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। গতকাল বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে দেশটির কর্তৃপক্ষ। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


আতশবাজির প্রদর্শনী উপভোগ করতে শহরের বিখ্যাত প্রমনেদ দেস অঁলেতে বহু লোক জড়ো হয়েছিলেন। এ সময় এক চালক একটি ভারী ট্রাক দ্রুত গতিতে জনতার ওপর তুলে দেন। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

ট্রাকচালককে গুলি করে হত্যা করা হয়েছে। ট্রাকের ভেতরে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড পাওয়া গেছে।বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, ট্রাকচালকের বয়স ৩১ বছর। স্থানীয় এই বাসিন্দা তিউনিসিয়ার বংশোদ্ভূত ফরাসি নাগরিক।

হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। সন্ত্রাসবিরোধী তদন্ত কর্মকর্তারা ঘটনা তদন্ত করবেন।ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এটা যে সন্ত্রাসী হামলা, তা অস্বীকার করা যায় না।

সবশেষ এই ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন ওলাঁদ। একই সঙ্গে ইরাক ও সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি সরকারের পদক্ষেপ জোরদার করার কথা বলেছেন তিনি।

Monday, July 11, 2016

একই ট্রেনে চড়লেন মহাত্মা গান্ধী এবং নরেন্দ্র মোদী

By on 12:16:00 AM

আঠারোশ তিরানব্বই থেকে উনিশশো ষোলো। ব্যবধান একশ তেইশ বছর। দক্ষিণ আফ্রিকায় যে ট্রেনের কামরায় বর্ণবিদ্বেষ বিরোধী সংগ্রামের সূচনা করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, দুই শতক পেরিয়ে সেই ট্রেনের যাত্রী হলেন নরেন্দ্র মোদী। 
পথ যেমনটাই হোক না কেন ফলটাই আসল, ম্যাকিয়াভেলির  এই সূত্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলে দিলেন, পথ ঠিক হলে তবেই ভালো ফল পাওয়া যাবে।

Popular News