তৌহিদ আনাম : কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার
দিনব্যাপী উপজেলার সাহেবের আলগা, বেগমগঞ্জ ও বুড়াবুড়ি ইউনিয়নের ২ ’শ ৫০ পরিবারে মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি করে লবন, শুকণা চিড়া ও মুড়ি, ১ ডজন করে মোমবাতি ও ম্যাচ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ খাবার স্যালাইন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল লতিফ খাঁন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার শামীমা সুলতানা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ.এম জামেরী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, বিশিষ্ট সমাজেসেবী সৌমেন্দ্র পসাদ পান্ডে গবা, সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মন্ডল, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর জয়নুল আবেদীন প্রমূখ।

0 comments:
Post a Comment