ঈদের ছুটি? সে তো শেষ হয়েছে অনেক আগে। সাধারণ চাকরিজীবীদের জীবন থেকে সেই ছুটির রেশটাও কেটে গেছে এর মধ্যে। কিন্তু অভিনেত্রী তিশার ছুটিটা এবার একটু দেরিতে শেষ হলো। ঈদ চলে যাওয়ার প্রায় ২০ দিন পর তিনি যোগ দিলেন কাজে। গত বুধবার কাম ব্যাক তমিশ্রা নামের একটি নাটক দিয়ে কাজে ফেরেন তিশা।

Nusrat Imroz Tisha

হাবিব জাকারিয়ার রচনা ও অনন্য ইমনের পরিচালনায় এই নাটকে তিশার সহশিল্পী আফরান নিশো। বুধবার সকালে উত্তরার আবদুল্লাহপুরের ৪ নম্বর ব্রিজে শুরু হয় নাটকের শুটিং। এত দিন পর শুটিংয়ে ব্যস্ত তিশার কাছে তাঁর লম্বা ছুটির কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ঈদের জন্য একটানা অনেকটা সময় কাজ করতে হয়েছে। তাই সেই ধকল কাটিয়ে উঠতে একটু সময় নিলাম। নতুন উদ্যমে আগামী ঈদের জন্য কাজ শুরু করার জন্য একটু সময়ের দরকার ছিল। তা ছাড়া মাঝে কয়েকটা দিন একটু অসুস্থও ছিলাম। তাই ছুটিটা একটু বড় হয়ে গেছে।’
কাম ব্যাক তমিশ্রা দিয়ে কেন ছুটির পর তিশার ‘কাম ব্যাক’? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই নাটক দিয়ে ছুটি শেষে কাজে ফেরার কারণ হলো, এই গল্পের চরিত্রটি নিয়ে কাজ করার সুযোগ আছে। সবচেয়ে মজার দিক হলো, এই নাটকের মধ্যেই একটি নাটক দেখানো হয়েছে।’
ঈদুল আজহায় টিভির অনুষ্ঠানমালায় প্রচারের জন্য তৈরি হচ্ছে কাম ব্যাক তমিশ্রা। পরিচালক ইমন জানান, আরও দুই দিন শুটিং হবে এই নাটকের।
এদিকে গতকাল বৃহস্পতিবার আরেকটি নতুন নাটকের শুটিং শুরু করেছেন তিশা। আবু রায়হানের দুই পাখি নামের এই নাটকে তিশা অভিনয় করছেন জাহিদ হাসানের বিপরীতে।
0 comments:
Post a Comment