Thursday, July 28, 2016

টিভিনাটককে ভারতীয় সিরিয়ালমুক্ত করতে চায় ডিরেক্টরস গিল্ড

By on 3:01:00 PM
বাংলাদেশের টিভিনাটককে ভারতীয় সিরিয়ালমুক্ত করে এক সময়ের স্বর্ণালীযুগে ফেরাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি
দিয়েছেন টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নব-নির্বাচিত কমিটির সদস্যরা।

বুধবার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে নব-নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে তারা এ কথা জানান। নতুন কমিটিকে শপথবাক্য পড়িয়েছেন সংগঠনের সাবেক আহ্বায়ক নাট্যজন মামুনুর রশীদ।
আনুষ্ঠানিক শপথের আগে সংক্ষিপ্ত আলোচনায় ডিরেক্টরস গিল্ডের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা ড. ইনামুল হক বলেন, “উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচনের সমাপ্তি ঘটেছে এবং কেউই নির্বাচন নিয়ে কোনো উষ্মা প্রকাশ করেনি।
এসময় তিনি নির্মাতাদেরকে আরও স্মার্ট ও ইনটেলিজেন্টহওয়ার পাশাপাশি পেশার প্রতি দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান। মামুনুর রশীদ বলেন, “নির্মাতাদের ডিগনিটির বিষয়টি মাথায় রাখতে হবে। ভারতীয় সিরিয়ালের আগ্রাসন থেকে আমাদের নাট্যাঙ্গনকে মুক্ত করতে হবে।হালের টিভিনাটকে বিষয়বস্তু খুঁজে পাওয়া যায় নাএমন মন্তব্য করে তিনি বলেন, “টিআরপিতে এক নাম্বার হওয়া এক নির্মাতার সাথে কথা বলে বিষয়বস্তু ও মান নিয়ে আমি আশ্চর্য হলাম। তারপরও তারা টিআরপিতে নাম্বার ওয়ান হচ্ছে।জীবনমুখী ও মানসম্পন্ন নাটক নির্মাণে নাট্যকারদের আরো বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার এস এম মহসীন, খায়রুল আলম সবুজ, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নেহাল কোরেশী, নাট্যকার মেজবাহউদ্দিন সুমন বক্তব্য রাখেন। ২২ জুলাই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডএর নির্বাচন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ৩৮৬ জন ভোটারের মধ্যে ৩৫৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে গাজী রাকায়েত সভাপতি ও এস এ হক অলিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি ।

0 comments:

Post a Comment

Popular News