Tuesday, March 21, 2017

সাইকেল র‍্যালি উলিপুরে বুড়ি তিস্তাকে বাঁচাতে

By on 8:41:00 PM
কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তাকে বাঁচাতে গত ২১ মার্চ সকাল১১ টায়
উলিপুর মুক্তমঞ্চে উপস্থিত হতে থাকেন দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। উপস্থিত জনতার মাঝে সংক্ষিপ্ত বক্তব্যের শেষে সাবেক সাংসদ আমজাদ হোসেন তালুকদার পায়রা উড়িয়ে র‍্যালির কার্যক্রম শুরু করেন। প্রায় ১হাজার সাইকেলের একটি বিশাল র‍্যালি বের হয়। উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ যোগাযোগ- পরিবেশ উন্নয়ন গনকমিটির উদ্যাগে র‍্যালিটিতে বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র, শিক্ষক সহ সকল পেশাজীবির মানুষ স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করে। র‍্যালিটি উলিপুর মুক্তমঞ্চ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক 

প্রদক্ষিন শেষে বুড়ি তিস্তার পাড় ঘেষে নারিকেল বাড়ি, ফাঁসিদাহ্ বাজার হয়ে থেতরাই অর্জুন গ্রামে গিয়ে শেষ হয়। র‍্যালি চলাকালীন সময়ে গ্রামের রাস্তার দু,ধারের মানুষ র‍্যালিটিকে স্বাগত জানায় এবং বুড়ি তিস্তাকে বাঁচাতে স্লোগানের সাথে তারাও যোগদান করে। র‍্যালিটি থেতরাই বাজারে গিয়ে পথ সভার মাধ্যমে সাধারন মানুষকে বুড়ি তিস্তাকে বাঁচাতে সচেতন হওয়ার আহ্বান করে। পথ সভায় বক্তব্য রাখেন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি পরিমল মজুমদার, প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ও গণকমিটির আপন আলমগির সহ প্রমুখ

0 comments:

Post a Comment

Popular News