Friday, February 17, 2017

ইউলিয়াকে উপহার দেয়ার কারণ কি সালমানের ?

By on 12:21:00 PM
যদিও সালমান খান ও ইউলিয়া ভানতুর প্রকাশ্যে তাঁদের প্রেমের কথা স্বীকার করেন না, কিন্তু প্রতিটি অনুষ্ঠানে একসঙ্গে তাঁদের
উপস্থিতিই বলে দেয় যে তাঁরা ভালোই প্রেমে মজেছেন। মাসখানেক আগে তো তাঁদের গোপন বাগদানের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে বাগদানের বিষয়টি গুঞ্জন হোক বা সত্যি হোক, তাঁদের প্রেমকে কিন্তু মিথ্যা বলে মনে হয় না। এবার ভালোবাসা দিবসে সালমান তাঁর কথিত প্রেমিকাকে দিয়েছেন বিশেষ এক উপহার। 
সালমান বুদ্ধি করে ইউলিয়াকে এমন এক উপহার দিয়েছেন যা সব সময় থাকবে ইউলিয়ার হৃদয়ের কাছাকাছি। ভালোবাসা দিবসে এই রোমানিয়ান সুন্দরীকে সালমান দিয়েছেন একটি লকেট। 
উল্লেখ্য, কিছুদিন আগে সালমানের ‘বিয়িং হিউম্যান’ সংগঠন থেকে একটি গয়নার ব্র্যান্ড চালু করা হয়। সেখান থেকেই একটি লকেট উপহার দিয়েছেন ইউলিয়াকে। 
উপহার পেয়ে উচ্ছ্বসিত ইউলিয়া। লকেটটি পরে তিনি ইনস্টাগ্রামে একটি ছবিও প্রকাশ করেছেন। তিনি বলছেন, পরার জন্য এটি সেরা উপহার। বলিউড বাবল।

0 comments:

Post a Comment

Popular News