Wednesday, July 13, 2016

উলিপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন

By on 11:29:00 AM
তৌহিদ আনাম : কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী ও সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু স্বাক্ষরিত গত ১০ জুলাই এক পত্রে আবু সাঈদ সরকারকে আহবায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সোলায়মান সরদার বাদশা, প্রভাষক নিমাই সিংহ, প্রভাষক স.ম আল মামুন সবুজ, প্রভাষক শাহীনুর আলমীর, খোরশেদ আলম সাজু, আনোয়ারুল ইসলাম আর্জু, মমিনুল হক রতন, আব্দুল্লাহ সরকার, কাউন্সিলর খোরশেদ আলম লিটন, কাউন্সিলর আনিছুর রহমান, শিশির কুমার সান্টু, ওমর আলী মুন্সি, জছিজল হক, আহসান হাবীব মিন্টু, মোতাহার হোসেন বাবলু, জয়নাল আবেদীন, আইনুল হক,ওয়াজেদ আলী, শফিকুল ইসলাম, জিয়াদুল ইসলাম, নুরল ইসলাম রাজু, আসাদুজ্জামান বাবু, মিজানুর রহমান মিজান, আনোয়ার হোসেন, আসাদুজ্জামান নবাব, রামেন্দ্র নাথ সরকার রামু, রমজান আলী, ফরিদুল ইসলাম, মশিয়ার রহমান ও ফয়জার রহমান। পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হামিদ সরকারের বিরোধিতাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দলের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে ঐ পত্রে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত ৭ নভেম্বর ২০১২ সালে কাউন্সিলে মাধ্যমে জাহাঙ্গীর আলম সভাপতি ও আবু সাঈদ সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

0 comments:

Post a Comment

Popular News