Friday, June 10, 2016

জাপার উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা

By on 12:25:00 AM

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ পার্টির নতুন কমিটিতে ৯ জন উপদেষ্টা এবং ১৮ জন ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নতুন উপদেষ্টারা হলেন এ কে এম মোস্তাফিজুর রহমান (সংসদবিষয়ক উপদেষ্টা), আ ন ম শাহজাহান (শিক্ষাবিষয়ক উপদেষ্টা), রিন্টু আনোয়ার (প্রচারবিষয়ক উপদেষ্টা), সিরাজুল ইসলাম চৌধুরী (শিল্পবিষয়ক উপদেষ্টা), মেরিনা রহমান (সমবায়বিষয়ক উপদেষ্টা), সৈয়দ দিদার বখ্ত (তথ্যবিষয়ক উপদেষ্টা), শামীম হায়দার পাটোয়ারী (বিচার বিভাগবিষয়ক উপদেষ্টা), দিলারা খন্দকার (মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা) এবং সোমনাথ দে (সংখ্যালঘুবিষয়ক উপদেষ্টা)।
আর ভাইস চেয়ারম্যানরা হলেন মোরশেদ মুরাদ ইব্রাহিম, নাসির মাহমুদ, মো. নুরুল আমিন, আনোয়ার চৌধুরী, এম এ তালহা, জিয়াউল হক, মাহজাবীন মোরশেদ, মো. নুরুল ইসলাম, শরিফুল ইসলাম জিন্নাহ, শেরীফা কাদের, খন্দকার আবদুস সালাম, সালাউদ্দিন আহমেদ, কোরবান আলী, গিয়াস উদ্দিন আহমেদ, সালাহউদ্দিন কাদেরী, একরামুল হক, শামসুল আলম ও এ টি এম গোলাম মাওলা চৌধুরী।
গত ১৪ মে জাপার অষ্টম কাউন্সিল হয়। কাউন্সিলে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে কমিটি গঠনের একক ক্ষমতা দেওয়া হয়। ২ জুন তিনি সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেছিলেন।

0 comments:

Post a Comment

Popular News